বিশ্বকাপে দল নিয়ে বাংলাদেশের
সবচেয়ে আলোচিত হচ্ছে নাসির
হোসেন এর ডাক পাওয়া নিয়ে...।
নাসির হোসেন একটি প্রতিভার
নাম। তার একটি অসাধারন গুন
আছে যেটি সবার মধ্যে থাকেনা।
বলছিলাম তার ফিনিশিং দক্ষতার
কথা। যদি বলা হয় এই মুহূর্তে
দলের সেরা ফিনিশার কে ..??
উত্তর হবে নাসির হোসেন।
আর যারা ক্রিকেট খেলা কিছুটা
হলেও বুঝেন তারা জানেন
ক্রিকেটে খেলায় ফিনিশিং কতটা
গুরুত্বপূর্ণ। একটা ভালো ম্যাচের
ফল পুরোপুরি বদলে যেতে পারে
একজন ফিনিশারের অভাবে...।
নাসির ৪১ টি ওয়ানডে ম্যাচের
৩৬ ইনিংসে ১০৪৪ রান করেন।
তার ওয়ানডেতে ব্যাটিং এভারেজ
৩৬.৮৫ । আর স্ট্রাইক রেটও
তেমন মন্দ নয় প্রায় ৭৯ !
সাথে ছোট হাতে একইসাথে পেস
স্পিন দুইটাই চালাতে পারেন।
অসাধারন একজন ফিল্ডারও বটে।
তবে তার ক্যারিয়ার স্ট্যাট
দিয়ে কখনোই তার কার্যকারিতা
বোঝা যাবেনা। ক্রিকেট মাঠে
তিনি আরও বেশি কার্যকর।
কিছুদিন আগে বাজে ফর্মের
কারনে তাকে দল থেকে বিশ্রাম
দেওয়া হয়। তার ফর্মে ফেরায়
বিশ্রাম দেওয়াটা প্রয়োজনই ছিল।
বিশ্বকাপ নিয়ে নাসির বলেনঃ
‘বিশ্বকাপে খেলার স্বপ্ন সবারই
থাকে। আমারও আছে।
তবে সেটি নিয়ে এখন ভাবছি না।
আমার কাজ ভালো খেলার
চেষ্টা করা। আমি সেটাই
করে যাচ্ছি।
দলের প্রয়োজনেই দল থেকে বাদ
পড়েছিলেন আবার দলের জন্যই
তার দলে ফেরা জরুরী।
আমি চাই বিশ্বকাপ দলে
নাসির হোসেন দলে ডাক পাক।
একান্তই ব্যাক্তিগত মতামত..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


