somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পরিশেষের অপেক্ষায়
আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

সৌম্য-সাব্বির এবং বদলে যাওয়া টাইগাররা

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের বিশ্বমঞ্চই নাকি বিশ্বতারকাদের উথানের মঞ্চ হয়ে থাকে। সেই আশায়ই হয়ত বিশ্বকাপের আগের সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল সৌম্য সরকার আর সাব্বির রহমানকে। ফলাফলটা যেন হাতেনাতেই পাচ্ছে টাইগাররা।

প্রথমেই সৌম্যের কথায় আসা যাক। বিশ্বকাপে অনেকটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই সুযোগ পেয়েছিলেন। সুযোগ ছিল সুযোগটাকে কাজে লাগানোর। মাত্র একটিই ফিফটি করতে পেরেছিলেন, কিন্তু তার পচিশোর্ধ্ব ইনিংগুলোর প্রত্যেকটা যেন তারুন্যের শক্তিরই প্রতিচ্ছবি ছিল।

ঘরের মাটিতে পাকিস্তানের সাথে সিরিজের প্রথম দুই ম্যাচে খোলস ছেড়ে বেড়িয়ে আসলেও বড় ইনিংস খেলা হয়নি। হলো তৃতীয় ম্যাচে, শুরু থেকেই মারমুখী ব্যাটিং করা সৌম্য ক্রমেই আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন। প্রতিপক্ষ কাপ্তান আজহার আলীকে বিশাল ছক্কা মেরে মাত্র ৯৪ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে আবির্ভাবের গর্জনটা জানিয়ে রাখলেন সবাইকে।

সাব্বিরের গল্পটাও প্রায় একই রকম। অনেক দিন ধরেই নাম্বার ৭-৮ এর জন্য একজন মারুকটে ব্যাটসম্যানের অভাবটা বোধ করছিল বাংলাদেশ। ঘরোয়া লিগের এই নিয়মিত হার্ড-হিটার পারফর্মারকেই তাই বেছে নেওয়া হয়েছিল শেষের ওভারগুলোতে ঝড় উঠানোর জন্য।

বিশ্বকাপেই জানা গিয়েছিল এই পিঞ্চ হিটারের উথান। তারপর প্রস্তুতি বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি করে পাকিস্তানকে প্রায় একাই হারিয়ে দেন তিনি। পাকিস্তান সিরিজে অন্যদের পারফর্মেন্সে ব্যাটিং করার সুযোগ মিলল না বললেই চলে। সুযোগ পেলেন টি-টুয়েন্টিতে। করলেন বাজিমাত। দ্রুত ৩ উইকেট পড়ে যাওয়ার পরে সাকিবের সাথে ১০৫ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। আর পাকিস্তানি বোলারদের তুলোধোনা করে মাত্র ৩১ বলে ফিফটি করে জানিয়ে দিলেন ব্যাট হাতে ওই ২২ গজে তার রাজত্বই চলবে।

বলছিলাম সৌম্য আর সাব্বিরের গল্প। দলে আসার পরে বাংলাদেশের গল্পটাও যেন অনেকটাই পাল্টে গেছে। টাইগারদের বডি ল্যাংগুয়েজ দেখেই বোঝা যায় জয়ের জন্য কতটা মরিয়া হয়ে খেলে তারা। প্রতিপক্ষ কে সেটা নিয়ে টাইগারদের ভাবনা এখন অনেক কম থাকে। আর ক্রিকেটে এই শারীরিক ভাষার মানসিকতাই বদলে দেয় ম্যাচের দৃশ্যপট।

ক্রিকেটে একটি দলের ধারাবাহিক সাফল্যের পিছনে ফিল্ডিংয়ের কথা বলতেই হয়। ফিল্ডার হিসেবে বলতে গেলে সাব্বির বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে সেরা ফিল্ডার। গ্রাউন্ড ফিল্ডিংয়ের অসামান্য দক্ষতা আর দুর্দান্ত থ্রোয়িং ব্যাটসম্যানদের রান নিতে দুবার ভাবায়। কম যাননা সৌম্যও, সীমানায় বা ত্রিশ গজ যেখানেই হোক তার হাত থেকে বল ফাকি দেওয়াটা অত সহজ নয়।

যা বলছিলাম, বিশ্বমঞ্চে বিশ্বতারকাদের উথান হয়। তাহলে কি সৌম্য আর সাব্বির আমাদের ভবিষ্যতের বড় তারকা হতে যাচ্ছেন?
হয়ত উত্তরটা দেওয়ার জন্য এখনো উপযুক্ত সময় আসেনি। সময়ের কাছেই নাহয় তোলা রইল উত্তরটা। আপাতত আমরা নাহয় বাংলাদেশকে নিয়েই মেতে উঠি...বদলে যাওয়া এক বাংলাদেশ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×