somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The sea of Trees

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি আর্থার ব্রেনান নামের এক আমেরিকান ভদ্রলোকের গল্প।স্ত্রী বিয়োগের পর তার ভিতরে তীব্র হতাশা ভর করে। সে চলে যায় জাপানের এক বনে যেখানে সবাই আত্মহত্যা করতে যায়। রহস্যে ঘেরা বন। বনের ভিতরে ঢোকার আগে কয়েক জায়গায় পরিবারের কথা ভাবতে বলা হয়েছে, জীবন কত সুন্দর তা বলা হয়েছে নোটিশ বোর্ডে। কিন্তু আর্থার ব্রেনান এত দূর থেকে এসেছে এই নোটিশ দেখে চলে যাওয়ার জন্য না। সে বনের ভিতরে ঢুকে। কিছুদূর যাওয়ার পরই দেখতে পায় মৃত মানুষের কঙ্কাল। সে একটু ভিতরে ঢুকে একটা পাথরের উপরে বসে ঘুমের বড়ি খেয়ে নেয় দুইটা।খাওয়ার পরেই দেখতে পায় এক লোক বনের ভিতরে হাঁটতে হাঁটতে পরে গেল। সে দৌড়ে কাছে যাওয়ার পর দেখল সে একজন জাপানি।আত্মহত্যার জন্যই এসেছিল কিন্তু এখন ফিরে যেতে চায়।কিন্তু ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। আর্থার ব্রেনান তাকে রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু সেই রাস্তায় গিয়েও জাপানি ভদ্রলোক বের হওয়ার রাস্তা খুঁজে পায় না।তখন আর্থার ব্রেনান এবার তাকে নিজেই রাস্তা দেখাতে যায় এবং এবার সে নিজেও রাস্তা খুঁজে পায় না।এই রহস্যময় বনের রহস্যে আর্থার ব্রেনান ঘুরপাক খেতে থাকে নাকুমি নাকামুরা নামের জাপানি কে সঙ্গে নিয়ে। প্রচণ্ড ঠাণ্ডা, রাত হয়ে যাচ্ছে কিন্তু ফেরার রাস্তা পাওয়া যাচ্ছে না।এর ভিতরে আরও কিছু লাশের দেখাও পেয়ে গেছে আর্থার ব্রেনান।সে নিজেও ততক্ষনে বের হওয়ার জন্য পাগলের মত রাস্তা খুজছে।শেষ পর্যন্ত কি হয়েছিল তা জানতে হলে দেখতে হবে মিল্ক, গুড উইল হান্টিং খ্যাত পরিচালক গাস ভ্যান সান্ট (Gus Van Sant) পরিচালিত ছবি দা সী অফ ট্রিস (The sea of Trees)।আর্থার ব্রেনানের চরিত্রে অভিনয় করেছেন ম্যাথুউ ম্যাকানহে (Matthew McConaughey) এবং অসাধারন অভিনয় করে সিনামাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি। স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নাওমি ওয়াটস(Naomi Watts), বরাবরের মতই চমৎকার অভিনয় করছেন তিনি। এই ছবি শুধু মাত্র বন থেকে বের হওয়ার রাস্তা খোঁজার না বরং স্বামি স্ত্রীর সম্পর্ক, মানুষের চরিত্র, মানুষের জীবনের নানান প্রশ্নের উত্তরের ছবি এটা। অদ্ভুত সুন্দর এক গল্পের সিনামা এটা। যা মানুষের মন কে আলোড়িত করে প্রবল ভাবে।
ছবির মজার দিক হচ্ছে ছবিতে যে বনের কথা বলা হয়েছে তা বাস্তবেও আছে। এই বনে আত্মহত্যার হার গোল্ডেন ব্রিজের পরেই।বনটি জাপানিদের কাছে আত্মহত্যার সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং পুরো পৃথিবিতে দ্বিতীয়। বলা বাহুল্য প্রথম স্থান গোল্ডেন ব্রিজ। জাপানি মিথ অনুযায়ী এখানে আত্মারা থাকে। তারা ঘুরে বেরায় এখানে। ফুজি মাউন্টেনের কাছে এই বনের নাম হচ্ছে অওকিগাহারা (Aokigahara) বা সুইসাইড ফরেস্ট বা সী অফ ট্রিস!!।
এই অদ্ভুত বন এবং চমৎকার গল্পের এই ছবি আইএমডিবি রেটিঙ্গে ভাল অবস্থানে নাই(৫.৪) কিন্তু আমার ব্যাক্তিগত রেটিং ৭.৫।ছবির ফিনিশিং ছিল অতি অতি চমৎকার। একটা দারুন ছবির ফিনিশিং যেমন হওয়া উচিত ঠিক তেমনই।এ বছরের মাস্ট ওয়াচ মুভি।

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×