প্রফেশন এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভিন্নতায়ও সফল যারা। আমাদের বাংলাদেশে এমন অনেক স্বনামধন্য লোক আছেন যারা হয়ত প্রকৌশল শাস্ত্রে গ্রাজুয়েশন করেছেন কিন্তু প্রফেশনে হয়েছেন বড় সাংবাদিক অথবা কলামিস্ট, ডাক্তারি পড়েছেন কিন্তু হয়েছেন উপস্থাপক, ব্যবসায় প্রশাসনের উচ্চতর ডিগ্রী নিয়েছেন কিন্তু হয়েছেন শিক্ষক ইত্যাদি। এরকম কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটু ব্লগিং করব।
১/ হাসানুল হক ইনু- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে প্রফেশানালী সফল।
২/ আবদুল্লাহ নূর তুষার- মেডিকেল শাস্ত্রে পড়াশুনা করেছেন কিন্তু একজন উপস্থাপক হিসেবে প্রফেশানালী সফল।
৩/ আনিসুল হক - বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন কলামিস্ট হিসেবে প্রফেশানালী সফল।
৪/ অপি করিম- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন অভিনেত্রী হিসেবে প্রফেশানালী সফল।
৫/ সাইফুর রহমান খান - ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এমবিএ থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন শিক্ষক হিসেবে প্রফেশানালী সফল।
৬/ মোজাম্মেল হক বাবু- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন সাংবাদিক হিসেবে প্রফেশানালী সফল।
৭/ মুশফিকুর রহিম- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে পড়াশুনা করেছেন কিন্তু একজন ক্রিকাটার হিসেবে প্রফেশানালী সফল।
এরকম আরো অনেক মানুষ আছেন যারা একাডেমিক ব্যকগ্রাউন্ডের সাথে তাদের প্রফেশনকে একা রাখেননি। অনেক ডাক্তার আছেন যারা বিসিএস দিয়ে অন্য ক্যাডারে চাকরি করছেন, তেমনি অনেক প্রকৌশলী আছেন যারা প্রকৌশল পেশা বাদ দিয়ে অন্য ক্যাডারে চাকরি করছেন। কিন্তু এভাবে প্রফেশন আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কি শিক্ষাব্যবস্থার সমস্যার কারনে হচ্ছে নাকি এটা বৈশ্বিক একটা ব্যাপার সেটা বোধগম্য নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




