আজকে এক সিনিয়র বড় ভাই সুসংবাদ দিলো তিনি বি সি এস এ চান্স পেয়েছেন শুনে খুশি হলাম সাথে সাথে আমার চোখে ভেসে আসলো সেই বিখ্যাত বিজ্ঞাপন প্যারাসিটামল দুইবেলা।
ব্যপারটা যাদের কাছে খোলাসা নয় তাদের বলছি বিসিএস ক্যাডারগন সর্বপ্রথম নিয়োগ পাবেন এমন একটি থানায় যেখানে যেতে ঢাকা থেকে ১/২ দিন লাগে। বেতন ১৭০০০ টাকা , থাকার জন্যে পাবেন কোয়ার্টার। থাকবেন পলেস্তারা খসা, ডাম্প পড়া, জানালার কাঁচ ভাঙ্গা সরকারি কোয়ার্টারে। এ টাকায় না চলবে জীবন না সংসার।
হাসপাতালের জন্য যে শুধু ডাক্তার নামক প্রানীটিই আবশ্যক নয়, তার সাথে সাথে প্রর্যাপ্ত পরিমানের ঔষধ,ভালো ওটি, প্রশিক্ষিত নার্স, ওয়ার্ড বয় সহ নানান উপকরন দরকার হয়। সেটা মোটামুটি বেমালুম ভুলে থাকবে সরকারী যন্ত্র। বেচারা ডাক্তার না পাবে ঔষধ না পাবে অন্য সাহায্য। যে রোগী আসবে প্যারাসিটামল দুবেলা দেয়া ছাড়া তার আর কোন গতি থাকবেনা। এর মধ্যে থাকবে লোকাল প্রেসার অমুক দলের তমুক লিডার/ক্যাডার। তবুও ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দারের চিকিতসা চালিয়ে যেতেই হবে । না হয় আবার ডাক্তারের দুনিয়ায় থাকা মোটামুটি মুশকিল হয়ে যাবে।
পেছনের বেঞ্চ বসে থাকা বন্ধুর সাথে একদিন দেখা হবে সে বিশাল পয়সা ওয়ালা। ওমুক কোম্পানীর এক্সিকিউটিভ অফিসার। বাড়ী,গাড়ী কোনটারই কোন অভাব নাই। বিসিএস ক্যাডার ডাক্তার স্বপ্ন দেখে একদিন সেও কিনবে স্বপ্নের গাড়ি। তাইতো তার প্রতিক্ষায় কাটে "মেরা নাম্বার আয়েগা"
প্রথম আলো পত্রিকায় আজ দেখলাম ঢাকার ডাক্তাররা গ্রামে যেতে চাননা। তারা রিপোর্টটি এমন ভাবে সাজালেন যেন ডাক্তার নামক এই প্রানীটির জন্মই হয়েছে গ্রামে থাকার জন্য। শহরে থাকবে মুক্ত মনের অধিকারী এসময়ের তথাকথিত সুশীল সাংবাদিক সমাজ। ডাক্তারের ছেলেমেয়েরা পড়াশোনা করুক যেখানে ইচ্ছা। আমার জানা মতে কোন ডাক্তারই গ্রামে থাকতে আপত্তি করবেনা কিন্তু তার আগে ডাক্তারদের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার কথা কই একবারও তো বললেন না সুশীল সাংবাদিক ভাইয়েরা।
প্রিয় সাংবাদিক ভাই আপনাদের মত হলুদ সাংবাদিকতার মত হলুদ ডাক্তারীর কোন সুযোগ আমাদের নাই। আপনাদের সাংবাদিক মারা গেলো আপনার দেশব্যাপি আন্দোলন করলেন । আমরাও চাই তার বিচার হোক কিন্তু কিছুদিন আগে আমার বোন ডাঃ সাদিয়া মারা গেলো কর্মস্থলে। আপনারা ছোট্ট একটি রিপোর্ট ছাপিয়ে শেষ করলেন।
অনেক সাংবাদিক ঐ হসপিটালে গিয়েছিলো রিপোর্ট করতে ... কারন তারা নাকি শুনেছেন ডাক্তারের ভুল চিকিতসায় রোগি মারা গেছে। যখন শুনলেন ডাক্তার মারা গেছেন। তখন যেন তাদের আগ্রহ মাঠে মারা গেলো। তার মানে ডাক্তার মরার খবর আপনাদের পত্রিকার কাটতি দেবেনা।আপনাদের আগ্রহ দিল্লির ধর্ষন,আমার বোনের একটাই দোষ সে ডাক্তার তাইতো তার খুনের খবর আপনাদের আগ্রহ তৈরী করেনা।
দেশ কাঁপানো মেধা তালিকায় স্থান করা ছেলে মেয়েরাই হয় ডাক্তারী না হয় প্রকোশলী হয়। রাগ করবেননা আপনাদের অনেকের শিক্ষা অনার্স পাস কোর্স পর্যন্ত। অতএব মেধার মূল্য আপনাদের কাছে থাকবে এটা আমরা আশা ও করিনা।
সব শেষে বলবো ডাক্তাররা গ্রামে চিকিতসা দিবেন অবশ্যই দিবেন তবে তার আগে সরকারের উচিত সেখানে ডাক্তারদের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরী করে দিতে হবে। যাতে করে ডাক্তারের আর প্যারাসিটামল দুই বেলা দিতে না হয়। এতে ডাক্তার এবং রোগী উভয়েই সন্তুষ্ট থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



