জামাত শব্দের অর্থ হলো জোট বা সংঘ আর ইসলাম মানে হলো শান্তি। আর এ ইসলাম আল্লাহর মনোনিত একমাত্র জীবন বিধান। তাই বলা চলে ইসলামের কোন জোট হতে পারেনা। কারন ইসলাম একটাই। বরং জামাতুল মুসলেমীন বা মুসলমানদের দল নামে দল হতে পারে।
জামাত ইসলাম নামটি ইসলামের মূল দাবীর সাথে সাংঘর্ষিক।
১৯৭১ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের বিপরীতে যাদের অবস্থান ছিলো, স্বাধীন সোনার বাংলাদেশে তাদের রাজনীতি করা মোটামুটি বেহায়ার পর্যায়ে পড়ে, যদিও জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মউদূদী মনে করতেন ইসলামের স্বার্থে যে কোন উৎস থেকে আগত অর্থই ব্যবহার করা যায়, এ আদর্শ ধারনের কারনে জামাত প্রতিষ্টার সময় অনেক কালো এসেছিলো তাদের ভান্ডারে, কালো টাকায় যারা প্রতিষ্টা পায় তাদের থেকে আসলে এর চেয়ে ভালো কিছু আশা করা যায়না।
তবে ব্যক্তি শরিফ কাদরি মনে করে জামাতের ২/৪ জন নেতাকে ধরে সরকার আসলে জামাতের ক্ষমতাকে কোন ভাবেই কমাতে পারবেনা কারন জামাত বর্তমানে বিশ্বের যে কোন সংঘবদ্ধ দলের সাথে তুলনীয় একটা দল। যাদের কোন নির্দিষ্ট নেতার উপর নির্ভর করতে হয়না।
সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের পায়তারা না করে যদি মন থেকে জামাত নির্মূলের চেষ্টা করতো সত্যি জাতি এক অভিশাপ থেকে মুক্তি পেতো। কিন্তু আওয়ামীলীগকে এত বোকা ভাবার কারন নাই,ভোটের রাজনীতিতে তারা যখন এরশাদের মত লুইচ্ছাকে সংগে নিয়েছে, জামাতের মত কাল সাপকে সংগে নিলে অবাক হবার কিছু থাকবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



