এই পিচ্ছিটার নাম মারিয়ামুস সাদিয়া রুহানী। আমার ছোটবোন। আজ তার পঞ্চম জন্মদিন। রুহানীর সাথে আমার বয়সের পার্থক্য ২১ বছর ৬ মাস ৮ দিন। ব্যাপারটা ইন্টারেস্টিং না??
১৯৮৬ সালে আমি যখন আম্মুর পেটে তখন কোন এক কারনে আমার আব্বুর মনে হলো তার অনাগত সন্তানটি মেয়ে। আল্ট্রাসোনগ্রাফী নামের কোন যন্ত্র না থাকায় আব্বুর কথায় কেউ নিশ্চয়তা দিতে পারেনি।
২০০৩ সালে আমরা দুইভাই আর বাবা মা হজ্বে গেলাম। মাকামে ইব্রাহীম ( যেখানে দাঁড়িয়ে ইব্রাহীম আঃ দোয়া করেছিলেন। এবং বলা হয় মুসলমানের সব নেক দোয়া মাকামে ইব্রাহীমে কবুল হয়) দাঁড়িয়ে আমি চাইলাম এসএসসি পরীক্ষায় এ+। কিন্তু আব্বা কি চাইলেন তা জিজ্ঞাসা করতে তিনি শুধু মুচকী হাসলেন।
২০০৮ সালে রুহানীর জন্মের পর আব্বা বললেন তিনি সেদিন মাকামে ইব্রাহীমে এই কন্যা সন্তানটিকে চেয়েছেন। যেহেতু তিনি রুহের নেক আমলের পুরস্কার হিসাবে এই পিচ্ছিটাকে চেয়েছেন তাই তার নাম দেয়া হলো রুহানী। (নামটা শরীফ কাদরীর দেয়া)
আমার বাবা ব্যবসায়িক কারনে সব সময় দেশ বিদেশে ঘুরাঘুরি করে আর এতে করে রুহানীকে তিনি পর্যাপ্ত সময় দিতে পারেনা। আর তাই রুহানীর সব দাবী আবদার আমার কাছে। রুহানীর খেলনা থেকে শুরু করে স্কুলের টিফিন সব কিছুর চাওয়া পাওয়া আমার কাছে। আমি অনেকটা ফাদার ফিগার রুহানীর জন্যে।
রুহানী এখন নার্সারীতে পড়ে, হার্ডকো ইন্টারন্যশনাল স্কুলে। আমরা দুভাই বাংলা মিডিয়ামে পড়লেও আমি রুহানীকে আব্বার নিষেধ শর্তেও ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। এর একটা উদ্দেশ্য আছে। আমি রুহানীর মাধ্যমে প্রমান করতে চাই,ইংলিশ মিডীয়ামে পড়লেও বাংলার প্রতি আনুগত্য কমে যায়না। রুহানী ইতিমধ্যে প্রায় সব বাংলা ছড়া শিখে গেছে, আমি প্রতিদিন তাকে একজন বাংলা কবি অথবা সাহিত্যিকের নাম শেখাই। আজ রুহানী শিখছে বিভুতিভূষন বন্দোপাধ্যায় নাম। নামটা রুহানীর জন্য কিছুটা কঠিন কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমি জানিনা আমি কতটুকু সফল হবো, তবে মনে আশা আমি সফল হবো। আমার পিচ্ছি এই বাবুটার জন্য সবাই একটু দোয়া করবেন প্লিজ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



