somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে একটি বেসরকারী প্রতিষ্ঠানের বৃত্তি প্রদান অনুষ্ঠানে গেলাম অতিথি হিসাবে ( খাইছেরে মাইনষে দেখি আমারে অতিথিও বানায়, মনে হয় অন্য কেও রাজি হয়নাই :p )। অনুষ্ঠানে বেশীর ভাগ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বয়স ২০/২২ বছর। স্টেজে বসে আমি কি বলবো ভাবছি, কিন্তু সবাই এত সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছিলো আমি প্রায় চিন্তায় পড়ে গেলাম। এরপর আসলো আমার পালা...আমি অনেকটা অপ্রস্তুত ভঙ্গিতে এগিয়ে আসলাম ডায়েসের দিকে। সবাই সালাম দেয়ার পর মনে হলো আমার প্যান্টের মনে হয় চেইন খোলা:p। কেমন যেন বিব্রত লাগছে,মনে হচ্ছে সবাই আমার জিপারের দিকে তাকিয়ে আছে। আমি কিছু কথা বললাম মনের অজান্তে।
কথাগুলো সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করছে তাই করছি।


দুনিয়ার নানান দেশে ঘুরে ব্যাক্তি শরীফ উপলব্ধি করছে আরবের মাটির নিচে তেলের খনি আছে, আফ্রিকার মাটির নিচে আছে হীরক আর কয়লার খনি কিন্তু আমাদের খনি মাটির নিচে নয়। আমাদের খনি মাটির উপরে। সে খনি হলো আমার দেশের নতুন প্রজন্ম,যাদের তীব্র ইচ্ছা শক্তির কারনে শত বাধাঁ থাকার পর ও নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। যাদের শিক্ষার প্রতি তীব্র আগ্রহ, অন্যের বাড়িতে টিউশনী করে,লজিং থেকে,বাড়ির মুরগীর ডিম বিক্রি করে হলেও যারা পড়াশোনা চালিয়ে যেতে চায়। উন্নত বিশ্বে সরকারী নানান সুযোগ সুবিধা থাকার পরও ছেলেমেয়েরা পড়াশোনা বিমুখ। এরা আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়না এরা বডি বিল্ডার কিংবা রকস্টার হতে চায়। আর তাইতো আমারিকা ইউরোপের বাজারে বর্তমানে বাংলাদেশ তথা দক্ষিন এশিয় ডাক্তার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীদের এর চাহিদা।


নতুন প্রজন্মই পারবে এই স্বপ্নের মাতৃভূমি গড়তে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি শংকিত নই, কারন আমি জানি সব কিছুর একটা শেষ আছে। কোনকিছু যখন চরম পর্যায়ে পৌছে মনে করতে হবে এটির শেষ হবার সময় চলে এসেছে। তাই বলতে চাই রাতের গভীর আঁধার ঘোষনা করে একটু পরেই সকালের আলো ফুটবে।


জন্মভূমিকে ভালোবাসা ঈমানের বহিপ্রকাশ, কেউ যদি দেশকে ভালো না বাসে বুঝতে হবে সে দূর্বল ইমানের অধিকারী। হে আমার নতুন প্রজন্ম, হে বাংলা মায়ের সূর্য সন্তানেরা আজ যদি তোমরা তোমাদের মাকে ভালো না বাসো স্রষ্টার দরবারে তোমরা মুনাফিক হিসাবে অবতীর্ন হবে, তোমাদের উত্তরসূরীরা তোমাদের কে আজকের এই অবহেলার জন্য ঘৃনা করবে।

এর পর সকলের উদ্দেশ্যে আরো কিছু কথা বলে বক্তব্য শেষ করলাম, পুরো হলে পিন পতন নিরবতা। জিপারের দিকে তাকিয়ে দেখি জিপার বন্ধ ছিলো। আমি রুমাল দিয়ে ঘাম মুছতে গেলাম দেখি ঘাম নেই, তবে চোখের কোনায় পানি জমে আছে। মনে মনে অহংকার হলো এ জন্য যে আমার প্রকাশ ভংগিতে হয়তো দেশপ্রেম নেই কিন্তু মনের মন্দিরে বাংলাদেশের মুর্তি আমাকে না বলে না কয়ে কবে যায়গা করে নিলো তা ভেবে।

তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সোহরাওয়ার্দী শেরেবাংলা ভাষানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
.................
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×