somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাস্তব কিন্তু ছবির মত অনবদ্য প্রেম কাহিনী

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একজন কাছের মানুষ ইফতেখার সাহেব,বয়সে আমার চেয়ে ২০ বছরের বড় কিন্তু আমার আর তার সম্পর্ক ছিলো অনেকটা বন্ধুর মত। ৮ বছর আগে এক বিকেলে রমনা পার্কে তার সাথে আমার পরিচয়। আমি মানিব্যগ ফেলে চলে যাচ্ছিলাম , তিনি পেছন থেকে আমাকে ডাক দিলেন এই যে ভাই আপনার মানিব্যগ। সেই থেকে পরিচয়।

আমি তখন নটরডেম কলেজে প্রথম বর্ষে পড়ি। বিকেল বেলা একদিন আমার কলেজে আসলেন আমি ক্লাস শেষ করে বের হয়ে দেখি তিনি দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করলাম আপনি এখানে? তিনি বললেন একটা কাজে কলেজে এসেছেন। আমাকে আজকে খাওয়াতে চান। আমি রাজি হয়ে গেলাম, আমি আর ইফতেখার ভাই খেতে গেলাম বেইলী রোডের একটা ফার্স্ট ফুডে, তার বিস্তারিত জানলাম তিনি একটা বায়িং হাউজ চালান মধ্যম টাইপের , বেশী বড় ও না ছোট ও না। বিয়ে করেননি, মা বাবা বেঁচে নেই।

এক বোন স্বামীর সাথে আমেরিকায় থাকে। ঢাকা শহরে তার তেমন কোন আত্মীয় নেই। আলাপের শেষ দিকে ইফতেখার ভাই আমাকে বললেন শরীফ আজ আমার জন্মদিন,পরিচিত তেমন কেউ নাই তাই তোমাকে খাওয়াতে ইচ্ছা হলো সেজন্য তোমার কলেজের সামনে অপেক্ষা করছিলাম।

তারপর ইফতেখার ভাইয়ের সাথে বহুবার বহু বিষয়ে আলোচনা হয়,ধর্ম রাজনীতি নানান বিষয়। ইফতেখার ভাই জানালেন তিনি ছোট বেলায় এক বাড়িতে লজিং থাকতেন। বিশাল প্রাসাদসম বাড়ি,বাড়ির মালিক তাদের গ্রামের পরিচিত আত্মীয়। অনেকদিন থাকার কারনে ইফতেখার ভাই দশমশ্রেনী পড়ুয়া ছাত্রী বাড়ির মালিকের মেয়ে ছায়ার প্রেমে পড়ে যান। পরিনতি সবার জানা তিনি বাড়ি থেকে বিতারিত হলেন, কারন বাড়ির মালিক বললেন যেদিন এই রকম একটা বাড়ি বানাতে পারবে সেদিন এসো আমার মেয়ের হাত চাইতে এসো। সিনেমার চৌধুরী সাহেবের মত। সেই থেকে ইফতেখার ভাই টাকা জমান ঐ বাড়ির মত প্রাসাদসম বাড়ির মালিক হতে।

জীবনের বাস্তবতায় আমার আর ইফতেখার ভাইয়ের সম্পর্ক এক সময় হালকা হয়ে আসলো আমি কাকরাইল থেকে চলে আসি বারিধায়। বছর ৪ তার সাথে আমার কোন দেখা নেই। গত ৫/৭ আগে ইফতেখার ভাইয়ের ফোন, শরীফ আমি ইফতেখার। আমিতো চিনতে পারছিনা কোন ইফতেখার। আমাকে বললেন মানিব্যাগ ইফতেখার, বলে হাসলেন। আমি বললাম ইফতি ভাই আপনি !!! কতদিন পর। আমাকে ভুলে গেছেন। বললেন ভুলিনাই আমার মিশনে ব্যস্ত ছিলাম।

ইফতি ভাই ঠিকানা দিলেন উত্তরা ৪ নাম্বার সেক্টরের। আমি গেলাম দেখা করতে। গিয়ে দেখি একপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি।দারোয়ান জিজ্ঞাসা করলো কাকে চান। আমি ইফতি ভাইয়ের কথা বললাম। গেটের সামনে লেখা ইফতেখার আলম চৌধুরী। আমি ফোন দিলাম ইফতি ভাই গেটের সামনে আছি। তিনি মনে হয় ঘুমে ছিলেন। আমার কথা শুনে দোতালার সিঁড়ি দিয়ে নেমে আসলেন।
তাকে দেখে আমিতো অবাক মাথায় একটা চুলও নেই। হাতে একটা প্যাকেট ধরা। আমাকে দেখে জড়িয়ে ধরলেন। বাচ্চাদের মত কাদছেন পাহাড় সম মানষিক শক্তির এই মানুষটি। বিশাল ড্রইং রুম। পুরো বাড়ি ঘুরে দেখালেন। তার বেডরুমে বসালেন বাড়িতে মাত্র ৪ জন মানুষ এরা সবাই ইফতি ভাইয়ের দেখাশোনা করেন। আমি বললাম আপনার কি হয়েছে।

তিনি জানালেন শরীফ আমার কোলন ক্যান্সার ধরা পড়েছে,সারা শরীরে এ ক্যান্সার ছড়িয়ে পড়েছে। আমার পেটে ছিদ্র করা হয়েছে এই প্যাকেটে পায়খানা জমা হয়। অনেক চিকিৎসা করিয়েছি বিশ্বের নামী দামী হসপিটালে। কিন্তু আমাকে সারিয়ে তোলা সম্ভব না। ইফতি ভাই বললেন শরীফ সারা জীবনে অনেক টাকা হাতে ধরা দিয়েছে। কিন্তু প্রকাশ করিনি,সব জমা করেছি এই আলিশান বাড়ি বানিয়ে ছায়াকে দেখাবো বলে। ( ইফতি ভাইয়ের সেই ছাত্রী) জানি সে অন্যের ঘরের ঘরনী তবু আমি প্রমান করতে চেয়েছি। আমার ভালোবাসা মিথ্যে ছিলোনা। কিন্তু তা আর হলো না। আমি বাড়ি বানিয়ে শেষ করলাম আর ক্যান্সার এলো আমার দেহে।

তিনি বললেন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন... হে মানুষ তোমরা পরিকল্পনা করো কত কিছুর, কিন্তু তোমরা ভুলে যাও আমি তোমাদের চেয়ে বড় পরিকল্পনাকারী।

আমি বললাম এ সম্পদ তাহলে কি করবেন। তিনি বললেন ছায়া ট্রাস্ট গঠন করেছি, আমার পর সব সম্পদ সে ট্রাষ্টে চলে যাবে, আর সে টাকায় এতিম শিশুদের লালন পালন হবে। আমার এ বাড়ি আর ব্যাংকের জমানো টাকা মিলে ৫০ কোটি তো হবেই। তিনি জিজ্ঞাসা করলেন আমি তার কাছে কি চাই তিনি আমার জন্য কিছু করতে চান। আমি বললাম আপনি আমার জন্য বেঁচে থাকুন।তিনি হাসলেন।

আজ সকালে ইফতি ভাইয়ের শরীরের অবনতি হলে তাকে এপলো হসপিটালে আইসি ইউ তে নিয়ে যাওয়া হয়। তিনি কোমায় ছিলেন। বিকেল বেলা ডাক্তার তার সব লাইফ সাপোর্ট খুলে ফেললেন। আমি বুঝলাম ইফতি ভাই আর বেঁচে নেই।

হসপিটালে আসার আগেও নাকি হুশ ছিলো তিনি ছায়াকে দেখতে চেয়েছে্ন, আমাকে দেখতে চেয়েছেন। ইফতি ভাইয়ের কর্মচারী সাইফুলের ফোনে ছায়া আপা আসলেন আমি দেখলাম অপূর্ব সুন্দর একজন মধ্যবয়সী নারিকে। যার ভালোবাসার প্রমান দিতে ইফতি ভাই সারা জীবন কষ্ট করে গেলেন। ছায়া আপা আমাকে বললেন সেদিন যদি সাহস করে ইফতি ভাই ছায়া আপাকে নিয়ে পালিয়ে আসতেন, ছায়া আপা তার সঙ্গে বের হয়ে আসতেন।

আসলে আমরা মানুষরা জীবনে ভাবি এক হয় তার বিপরীত, সব পরিকল্পনা সাংগ হয় মহান রবের পরিকল্পানার সামনে। ইফতি ভাই আপনি জান্নাতে সুখে থাকুন।
২৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×