somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন একজন সেরা মানুষের কাহিনী, জাগ্রত করি আমাদের বিবেক

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তা ঘাটে বের হলে মাঝে মাঝে ওজন মাপার মেশিন দেখা যায়। কিছু কিছু মেশিন আবার কথাও বলে। ওয়েল খাম, ওয়েল খাম । ভাবখানা এমন ওজন মাপাই যেন এ জাতির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। শরীরের ওজন মাপার যন্ত্র আছে কিন্তু লজ্জার ওজন মাপার কোন যন্ত্র নাই। থাকলে পলিটিশিয়ানদের লজ্জাটা মাপা যেত। যাহোক কথা সেটা না।

সুভাস্তু নজরভ্যালীর সামনে একজন বুড়ো মহিলাকে অনেকে দেখবেন ওজন মাপার যন্ত্র নিয়ে বসে থাকে। কোন এক বিচিত্র কারনে এই মহিলাকে খুশি করার জন্য আমি প্রায় ওখানে গেলে ঐ মেশিনটায় দাঁড়িয়ে যায়। অনেকদিন থেকে ওজন মাপার কারনে মহিলার সাথে একটা সখ্যতা গড়ে ওঠে। আমার বাসায় ওজন মাপার যন্ত্র থাকার পরও আমি নিয়ম করে সেখানে যাই ঐ বুড়ো মহিলার সাথে কথা বলার জন্য। তিনি আমার ওজন খুব ভালো ভাবেই মনে রাখে... নাতি আইজ মনে হয় বেশী খাইয়া ফালাইছো ওজন বাইড়া গেছে,কিংবা ওজন কমতাসে ভালা লক্ষন ইত্যাদি ইত্যাদি। একদিন কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কই? এই বুড়ো বয়সে কেন এত কষ্ট করে শীতের রাতে বসে আছেন। তিনি আমাকে যা শুনালেন তা আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে হচ্ছে।

আজ থেকে বছর পঞ্চাশেক আগে শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলার ধনেশপুর গ্রামের জমিদার হাজী কাদের মোল্লার বড় ছেলে ইদ্রিস মোল্লার সাথে জুলেখা বেগমের বিয়ে হয়। গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে এসে কিশোরী জুলেখা বেগমের আনন্দের সীমা নেই। জুলেখা বেগম আর ইদ্রীস মোল্লার ঘরে জন্ম হলো ৫ সন্তানের। ২ মেয়ে ৩ ছেলে।
একসময় কোন এককারনে সেই পরিবারে অভাব নেমে আসলো। ইদ্রিস মোল্লা আর জুলেখা বেগম পাঁচ সন্তান সহ ঢাকায় চলে আসলেন। একসময় অসীম শক্তির সাথে মোকাবেলা করে ইদ্রিস মোল্লা ছেলেমেয়েদের মানুষ করে তুললেন। ২ ছেলে বিশ্ববিদ্যালয় পাশ করেছেন চাকরী করে, আরেক ছেলে পড়াশোনা শেষ করবন এমন অবস্থা।
কিন্তু এরই মাঝে ইদ্রিস মোল্লা জগত সংসার ছেড়ে বিদায় নিলেন, আর জুলেখা বেগমের জীবনে নেমে আসলো দুখের সময়। মেয়েদের স্বামীর বাড়িতে তার জায়গা হলোনা, ছেলেরা কেউ তাকে রাখতে চায়না। ছেলেরা একে অন্যের ওপর মাকে চাপিয়ে দিতে চায়। শেষ জুলেখা বেগম বুঝলেন কেউ আসলে তাকে রাখতে চায়না। তাই বের হয়ে আসলেন ঘর থেকে। নুরের চালার একটা ঝুপড়ী ঘরে থাকেন জুলেখা বেগম, প্রতিদিন ভোরে তিনি একটি ওজন মেশিন নিয়ে আসেন আর ফেরেন রাতে। সারা দিনের কামাই ১০০/১৫০ টাকা। এই দিয়েই চলছে তার জীবন, ইদানিং হাপানীর ব্যথা বেড়েছে তাই ইনহেলার ব্যবহার করতে হয়। কিন্তু সব সময় তিনি কিনতে পারেননা। দুবেলা খাবার জোগারই যার জন্য বড় চ্যালেঞ্জ।
এসব কথা যখন বলছেন আমি দেখছি তার চোখ টলটল করছে। আমি জিজ্ঞাসা করলাম ছেলেরা কোথায় আছে জানেন? তিনি বললেন তারা জানেনা আমি কই আছি,কিন্তু আমি তাগো খবর রাখি সবাই ভালা ভালা চাকরি করে তারা সুখে আছে। বড় ছেলের ঘরে নাতি আছে, দেখতে নাকি রাজপুত্র। তিনি দূর থেকে দেখেছেন।

নাটক সিনেমার কাহিনী নিয়ে আমরা কত আলোচনা করি কিন্তু আমাদের চোখের সামনেই ঘটে যায় কত নাটক তার খবর কেউ রাখিনা।

হে মায়ের সন্তানেরা কিভাবে ভুলে গেলে সে ৯ মাসের কষ্ট,তোমাকে পেটে নিয়ে সারা রাত না ঘুমিয়ে কাটানো তোমার সে কিশোরী মায়ের কষ্ট, তোমাকে প্রসব করার সময় গগনবিদারী সে চীৎকার কি করে ভুলে???

একজন মা তার দশটি সন্তান লালন পালন করতে পারে কিন্তু কেন দশজন সন্তান একজন মাকে লালন করতে পারেনা??
কোরআনে কারীমে আল্লাহ বলেন সাবধান মা যেন তোমার ওপর বিরক্ত হয়ে ওহ শব্দটিও না করতে পারে। অনেক ভালো কাজের কোন মূল্য স্রষ্টার কাছে নাই যদি মা বাবা অখুশী থাকেন।

অনেকে ভাবছেন আমরা এমন নই বাকী সবাই এমন করে আমি ভালো , আসলে ব্যাপারটি তা নয় । আমরা অনেক সময় নানা কারনে বিরক্ত হই মায়ের ওপরে মা তুমি বুঝনা, এই সেই। কিন্তু একদিন যখন আমরা তাদের জায়গায় গিয়ে দাঁড়াবো তখন হয়তো বুঝবো তাদের কলিজাটা কেটে দিতে কোন আপত্তি ছিলোনা। কিন্তু সেদিন হয়তো খুব দেরী হয়ে যাবে তাদের কাছে ক্ষমা চাইবার মত সময় পাবোনা। তাই চলুন আজই তাদের কাছে নিজেদের অন্যায়ের জন্য ক্ষমা চাই, কে জানে হয়তো আমার সন্তানও আমার সাথে এর চেয়ে খারাপ ব্যবহার করবে, কারন স্রষ্টা বরাবরই ইটের বদলে পাটকেল ফেরত দিয়েছেন।

সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে.....এই কামনা।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×