somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক দিয়েছে অনেক আর কেড়ে নিয়েছে সব

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুককে বলা হয় যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম। ফেসবুক আমাদের জীবনে যত দিয়েছে তার চেয়ে অনেক বেশী কেড়ে নিয়েছে। এ ব্যপারটি নিয়ে সকলের উপলব্ধি একরকম নাও হতে পারে।

গতকাল আমার খুব কাছের একজন বন্ধু আমাকে প্রশ্নকরলো আচ্ছা ফেসবুকে কি সব সময় ভালই হয়,নাকি কিছু খারাপ হয়? আমি চিন্তায় পড়ে গেলাম। শেষে কিছু ঘটনা মনে পড়লো। যা থেকে সিদ্ধান্তে আসা আমার জন্য কিছুটা কঠিন হয়ে গেলো।

ফাহমিদা, ৩০ বছর বয়স, ১ সন্তানের জননী। স্বামী বিদেশে থাকেন। একাকী তার সময় কাটেনা। বাচ্চাকে স্কুলে দেয়ার পর তার আর কোন কাজ থাকেনা। একদিন কার থেকে যেন ফেসবুকের খবর পেলেন। ফাহমিদা সেখানে একাউন্ট খুললেন। তারপরের ইতিহাস সবার জানা। অনেক পরিচিত,অপরিচিত বন্ধু জুটে গেলো তার। এদের মধ্যে একটি ছেলে নাম শান্ত তাকে সব সময় হায় হ্যলো করে, ছবির প্রশংসা করে। ফাহমিদার এসব প্রসংশা খুব মনে ধরে গেলো। একদিন দুইদিন তাদের কথা হয়, ঘন্টার পর ঘন্টা চ্যাট চলে। চ্যাট থেকে মোবাইলে আলাপ। একসময় তারা দুজন সরাসরি দেখা করা শুরু করে। বাড়ে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে ভালোবাসা। ভালোবাসা থেকে প্রনয়। সেখান থেকে পরবর্তীতে আর যা হবার সবই হলো। ফাহমিদা ভুলে গেলেন তার বাচ্চার কথা, প্রবাসী স্বামীর কথা। তিনি শান্তর কাছে সমর্পন করে বসে আছেন নিজের সব কিছু। শান্তর কথা বার্তা চলন ভঙ্গি অনেকটা মডেলদের মতো। ফাহমিদা যতই শান্তকে দেখে ততই মুগ্ধ হয়।

কিন্তু একদিন ইন্টারনেটের একটি ভিডিও ফাহমিদার ভুবনকে এলোমেলো করে দেয়। না !!!! শান্ত কিভাবে পারলো তাদের গোপন প্রনয়ের ভিডিও ধারন করে ইন্টারনেটে ছেড়ে দিতে। আত্মীয় স্বজনের মধ্যে জানাজানি হয়ে যায়, জেনে যান ফাহমিদার স্বামীও। তিনি সেখান থেকেই তালাক পেপার পাঠিয়ে দেন। তার পরের দিন ফাহমিদা হলেন পত্রিকার সংবাদ। একসন্তানের জননীর আত্মহত্যা। ফাহমিদার বাচ্চাটা ওয়ানে পড়তো। সে এখন নানীর কাছে বড় হচ্ছে, নানী তাকে বলেছে তার মা বেড়াতে গেছে। খুব শীঘ্রই ফিরে আসবে। প্রতিদিন রাতে বাচ্চাটা জানালার গ্রীল ধরে অপেক্ষা করে কখন তা মা আসবে। মায়ের কথা মনে করে তার কান্না আসে, একসময় ক্লান্ত চোখে ঘুমিয়ে পড়ে আর অপেক্ষা করে আরেকটি দিনের।

ফেসবুক একটি শিশুর সব সম্ভাবনাকে শেষ করে দিলো, তাকে মা হারা করে দিলো।

ইশিতা ফেসবুক পোকা। গ্রাজুয়েশান শেষ করে চাকরী করছেন মাল্টি ন্যশনাল কোম্পানীতে। ইশিতা যখন ক্লাস এইটে পড়তো তখন তার সবচেয়ে কাছের বন্ধু ছিলো আদনান। ইশিতা আর আদনান তাদের টিফিন, হোমওয়ার্ক সব কিছু শেয়ার করতো আদনানের সাথে। কিন্তু একদিন আদনানের বাবা ডিভি লটারী পেয়ে যান। স্বপরিবারে আদনানরা চলে যান আমেরিকা। আদনান আমেরিকায় বড় হচ্ছেন।সেখানে পড়াশোনা করে সেখানে চাকরী করছেন। আদনান সব কিছুর শেষে যখন অবসর পান। তিনি ভাবেন ঈশিতার কথা। মনের গভীরে তিনি ঈশিতাকে জায়গা দিয়েছেন সেই কিশোর বয়সে,আর তাই আদনানের মন মন্দিরে ঈশিতা মূর্তি অম্লান। অন্যদিকে ঈশিতার ফেসবুকে ঘোরাঘুরির একমাত্র কারন হলো আদনান। ফেসবুকে তিনি আদনানকে খুজেন। একদিন দুইদিন এক সময় ঈশিতা পেয়ে যান আদনানের খোঁজ। সঙ্গে সঙ্গে ফ্রেন্ড রিকুয়েষ্ট। তার পরের কাহিন মোটামুটি এই রকম ১০ বছর পর আদনান ঈশিতার দেখা হয় এই ফেসবুকের কল্যানে, তাদের ভালোবাসার পরিনতি বিয়ে পর্যন্ত গড়ায়। আদনান ঈশিতার কোল জুড়ে আসে পুত্রসন্তান। তারা সিদ্ধান্ত নেয় যেহেতু ফেসবুকের কল্যানে তাদের মিলন হয়েছে তাই তাদের সন্তানের নাম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এর নাম অনুসারে মার্ক রাখবেন।আদনান ঈশিতার জীবনকে খুশিতে ভরে দিতে এই ফেসবুক যে অবদান রেখেছে, তার জন্য এই যুগল চিরদিন ফেসবুকের কাছে ঋনী।

এই দুই গল্পের সারমর্ম। ফেসবুক দিয়েছে অনেক আর কেড়ে নিয়েছে সব। তাই সকলের কাছে অনুরোধ আমরা যাতে হুট করে ভার্চুয়াল জগতের মানুষকে বিশ্বাস করে কোন কঠিন ভুল করে না বসি। শেষে কোরআনের একটি আয়াতের কথা না উল্লেখ করলেই নয়, সুরা বনী ইসরাইলে আল্লাহ বলেন " হে মানুষ তোমাদের বড়ই তাড়াহুড়া।

আসুন জীবনে তাড়াহুড়ার সিদ্ধান্ত পরিহার করি। সবাই ভালো থাকবেন এই কামনা।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×