somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কুকুরের মত আচরন করতে শিখি

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুকুরের যৌনাচরন সম্পর্কে কেউ জানেন?? আজ থেকে বছর কয়েক আগে কুকুর পালার সখ হলো। কুকুর কি খায়, কোন জাতের কুকুর পালনের জন্য ভালো বিতং বিষয় জানার আগ্রহ নিয়ে আমেরিকার পেট এনিমেল সোসাইটির একটি বই পড়া শুরু করলাম।

জানতে পারলাম একটি কুকুর যখন আরেকটি মহিলা কুকুরের প্রতি আকৃষ্ট হয়। তখন সে নানা ভাবে মহিলা কুকুরের মন গলানোর চেষ্টা করে। কিন্তু কখনো জোর করে কুকুরীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলেনা।
তার মানে কুকুর প্রজাতি ধর্ষন প্রক্রিয়ায় আগ্রহী নয়।

স্রষ্টার সেরা জীব মানুষ, আর এ সেরা জীবের বর্তমান আচরন কুকুরকে হার মানিয়েছে বহু আগে। কুকুর আমাদেরকে শিখাচ্ছে একজন নারীর প্রতি কি আচরন করতে হয়? হতভাগা মানব জাতি যদি কুকুরের আচরনটাও শিখতো তাহলে সমাজে কিছু অন্যায় কমে যেত।

আজকে বাসে করে গুলশান থেকে ফার্মগেট যাচ্ছিলাম একটা কাজে। বাসে সবাই পুরুষ শুধু এক কোনায় একজন বুড়ো মহিলা বসা। তিল ধারনের স্থান নেই পুরো বাসে। এমন সময় ব্রাক ইউনিভার্সিটি সামনে থেকে একটি মেয়ে বাসে উঠলো। যথেষ্ট শালিন পোশাকে আশাকে (যেটা দোহাই দিয়ে বীর্যবান পুরুষগন ধর্ষনের পক্ষে সাফাই গায়)

মহিলা সিট দখল করে ছেলেরা বসে আছে। হেল্পার বললেন, এই যে মহিলা সিট থেকে উঠে দাড়ান। কেউ কানে লাগায়না। সবার চোখ মেয়েটার দিকে। মধ্যম বয়েসি একজন এমন ভাবে তাকিয়ে আছেন যেন মেয়েটার দিকে তাকিয়ে তিনি স্বর্গীয় সুখ নিচ্ছেন।

গত কয়েকদিন আগে বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষন করেছে বাসের কর্মচারীরা, গত পরশু জাহাঙ্গীর নগর ভার্সিটিতে সেঞ্চুরী মানিকের ( যে ১০০টা ধর্ষন করে পার্টি দিয়েছিলো) উওরসূরীরা নবাগত ছাত্রীর উপর চালায় অকথ্য নির্যাতন।
আজকে রাঙ্গামাটি থেকে আগত এক সাংবাদিক বন্ধু জানালেন বরকল উপজেলায় ২য় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীর সারা শরীরে মশার কয়েলের স্ট্যান্ড দিয়ে কুচি কুচি করেছে এক পাষন্ড স্বামী।

সারা দেশেই চলছে নারীর প্রতি সহিংসতা, সবাই ভুলে গেছে নারীও একজন মানুষ, সে অন্য গ্রহের প্রানী নয়।

শরীফ কাদেরী একজন স্বাধারন নাগরিক।তার ক্ষমতা সসীম। সে ইচ্ছা থাকা স্বত্তেও অনেক কিছু করতে পারেনা, চারদিকের এই অরাজকতা শরীফ কাদেরীর অন্তরকে ক্ষত বিক্ষত করে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে তার ছোট বোনের জন্য, তার অনাগত ভবিষ্যত শিশুর জন্যে হলেও সে এই সহিংসতার বিরুদ্ধে কথা বলবে।

জানিনা কি করতে পারবো, তবে মনের গভীর থেকে একটি উপলব্দি ডাক দিচ্ছে আমাকে করতেই হবে।

সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে এই কামনা...............
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×