somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ত্রীর ভালোবাসায় ফাইজুল হাসানের তাজমহল

২১ শে জুন, ২০১৩ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরুপ বহু অর্থ খরচ করে আগ্রার বিখ্যাত তাজমহল বানিয়ে গিয়েছেন। বর্তমানে হয়তো কারো পক্ষে ব্যক্তিগতভাবে এত টাকা খরচ করে তাজমহল বানানো সম্ভব নয়। তবু কে না চায় নিজের ভালোবাসার নিদর্শনটি তাজমহলের মতো রূপ দিতে।

স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শনস্বরুপ নিজের বাগানে তেমনি এক তাজমহল গড়েছেন ভারতের উত্তরপ্রদেশের বুলান্দশাহর গ্রামের ফাইজুল হাসান কাদরি। যা আকারে ছোট হলেও হুবহু দেখতে তাজমহলের আদলেই নির্মিত।

জানা যায়, স্ত্রী তাজামুল্লি বেগমের স্মৃতির উদ্দেশ্যেই ৫০/৫০ ফুট এই তাজমহলটি বানিয়েছেন ফাইজুল হাসান। তাজামুল্লি বেগম ২০১১ সালের ডিসেম্বরে মারা যাওয়ার পরেই স্ত্রীর শোকে কাতর ফাইজুল এটি নির্মানের উদ্যোগ নেন।

এ বিষয়ে ৭৭ বছর বয়সী ফাইজুল বলেন, ‘আমাদের কোনও সন্তান নেই। আমার স্ত্রীর মৃত্যুর সময় তার শয্যাপাশে যখন আমি ছিলাম তখন সে এটি নিয়ে খুব আফসোস করেছিল। সে বলেছিল, দেখো আমাদের সবাই ভুলে যাবে। আমাদের নামকে ভবিষ্যতে টেনে নিয়ে যাবে এমন কেউ নেই। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তার কবরের উপর আমি তাজমহলের মতো একটি সৌধ গড়ে তুলব। যা পৃথিবীতে চীরদিন সবাই মনে রাখবে।’

তবে তাজমহলের এই নতুন সংস্করণটি তৈরি করা দরিদ্র ফাইজুলের পক্ষে সহজ ছিল না। একটু একটু করে সঞ্চয় করা মোট ১০ হাজার ৫০০ টাকা ব্যায় করে অবশেষে তিনি পাঁচ হাজার স্কয়ারফিটের এই সমাধিসৌধটি নির্মান করেন। এছাড়া এর জন্য তাকে বিক্রি করতে হয় পৈত্রিকসূত্রে পাওয়া কিছু সম্পত্তিও। তবু এখনো শেষ হয়নি এই সমাধি সৌধের কাজ। তাই এখনো টাকার জন্য বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন ফাইজুল।

তিনি বলেন, ‘গত বছর ফেব্রুয়ারিতে আমি এটির কাজ শুরু করি। এখানে নির্মানের জন্য কোনো শ্রমিকও নিয়োগ দেইনি। আমি নিজে দিনে শুধুমাত্র দুপুরে খাবার সময় ছাড়া আট ঘণ্টা এর কাজ করি। কিন্তু টাকার অভাবে গত সেপ্টেম্বর থেকে এটির কাজ বন্ধ হয়ে গেছে। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আমার মৃত্যুর আগে আমি এর কাজ শেষ করে যেতে পারবো।’

এদিকে ফাইজুলের এই উচ্চাভিলাষি ভাবনা নিয়ে এখনো তাকে গ্রামের মানুষ তামাশা করে। তবে তারপরও এই সমাধিসৌটি নিয়ে তাদের এক ধরনের চাপা কৌতুহল ও সম্মান লক্ষ্য করা যায়।

ফাইজুল জানান, গ্রামবাসীরা দরিদ্র হলেও তারা অনেকে এর জন্য সাহায্য করতে চায়। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×