somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুগ্ধতায় আমার মা

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পাশের বিল্ডিং এ থাকেন আরিফ ভাই। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা একটা ভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন। তাদের মোটামুটি অনেকগুলো বাড়ি গাড়ি। আরিফ ভাই নিতান্তই গো বেচারা টাইপ মানুষ। পড়াশোনায় ভীষন মেধাবী। তিনি ছোট বেলা থেকে কিছুটা ঘরকুনো,মানুষের সাথে খাতির জমাতে পারেন না মোটেও। আপনি কোন বিষয়ে শুনতে চাচ্ছেন না তাও জোর করে শোনাবে। এ জন্য তার বন্ধু বান্ধবের সংখ্যাও নিতান্ত কম। সবাই পারলে তাকে এড়িয়ে চলে। আর আমি এই এড়িয়ে চলাদের মধ্যে প্রথম স্থানে আছি। আমার সাথে দেখা করতে চেয়ে ফোন করলে আমি বলি অনেক দূরে আছি ব্যস্ত আছি ইত্যাদি বিতং কথা।

গত বছরের মাঝামাঝি সময়ে আরিফ ভাইয়ের মা মারা যান। তাদের তিন হাজার ফিটের বিশাল ফ্ল্যাটে এখন শুধু বাপ বেটা দুইজন (উল্লেখ্য আরিফ ভাইয়ের গো বেচারা টাইপ আচরনের কারনে অনেক জায়গা থেকে তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে) সে যাই হোক আরিফ ভাই ঈদের দিন বিকালে আমাকে আর ফোন না করে সরাসরি বাসায় চলে এলেন। আমি বাইরে বেরুনোর কথা কিন্তু একজন এলে তো আর খারাপ ব্যবহার করতে পারিনা। বসতে বললাম এরপর আম্মা লুচি পরটা আর মাংস খেতে দিলেন। আরিফ ভাই একে একে ছয়টা লুচি খেলো।

খাবার শেষে আমার রুমে এসে বিশ্রাম নিতে নিতে যা বললো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে বললো তুমি নিশ্চয়ই ভাবছো আমি এতোগুলো পরটা কিভাবে খেলাম। আসলে আজ আমাদের বাসায় বুয়া আসেনি। দোকান থেকে খাবার আনিয়েছিলাম কিন্তু খেতে ইচ্ছে করছিলো না। ঈদের দিন খুব ইচ্ছে করছিলো ঘরের রান্না খাই তাই তোমাকে না বলে তোমার বাসায় চলে আসলাম।


তার এ কথা শুনে আমার চোখ টলটল করে উঠলো। কারন কিছুক্ষন আগে সামান্ন একটা বিষয় নিয়ে আম্মার সাথে তর্ক করেছি। কেউ হাজার টাকার মালিক হতে পারেন কিন্তু মনে রাখুন মা আপনার এ সব সম্পদের চেয়ে দামী। মা যে কি সম্পদ তা মা থাকলে বুঝা যায়না। মায়ের উপস্থিতি আমাদের কখনো এই বিষয়টি এতোটা ভাবায় না।

আমার মনে পড়ে ছোট বেলায় আমি খুবই অসুস্থ ছিলাম। পিজি হাসপাতালে মাসের পর মাস কাটিয়েছি তখন কত আত্মীয় স্বজন দেখতে আসতো,কিছুক্ষন হাসপাতালে থেকে চলে যেতো সবাই। ডাক্তারদের ডিউটী শিফট পরিবর্তন হতো আসতো নতুন ডাক্তার,নার্স,আয়া কিন্তু একজন সেবিকার কোন ডিউটি রোস্টার ছিলোনা। দিনরাত ২৪ ঘন্টা যিনি ম্যালেরিয়া জ্বর নিয়েও আমার পাশে বসে ছিলেন তিনি আমার মা। জানিনা জীবনে নানা টানাপোড়েনে হয়তো মাকে আমি সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো কিনা? জানিনা তার প্রতি আমার দায়িত্ব পালন করতে পারবো কিনা।


আমাদের হসপিটালে কদিন আগে একজন হাজার কোটি টাকার মালিকের মা ভর্তি হলেন কোমা অবস্থায়। কিন্তু ছেলেরা মায়ের ঔষধ পত্র কিনে দিতে আগ্রহী না মোটেও তাদের ধারনা সব ই বৃথা যাবে একটু পর তো মরেই যাবে। তাই তারা হুজুর নিয়ে এসেছে কালেমা পড়িয়ে তওবা করাতে। রাগ সামলাতে না পেরে ঐ হুজুরকে আমি বললাম আপনি এই বৃদ্ধাকে তওবা পড়ান তার পাপের জন্য নয় বরং এই কুলাঙ্গার ছেলে জন্ম দেয়ার ভুলের কারনে। রোগীর ছেলে আমার উপর ক্ষিপ্ত হয়ে আসে আমি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসি। সে ঘটনা আজো প্রতিনিয়ত আমাকে আহত করে। বলুন মা হলে কি চিকিৎসার আশা চেড়ে দিয়ে বসে থাকতো? নাকি নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সন্তানের চিকিৎসার ব্যবস্থা করতো।


হে দুনিয়ার মানুষ তোমরা জান্নাতের জন্য আহাজারি করো কিন্তু তোমার মায়ের পায়ের নিচে যে জান্নাতের চাবি তা বেমালুম ভুলে বসে আছো?

শেষ করার আগে প্রিয় নবীর একটি বানী দিয়ে শেষ করতে চাই... একবার রাসুল দঃ বললেন, তার ধ্বংস হোক। তার ধ্বংস হোক। পুনরায় তার ধ্বংস হোক। সাহাবীগন প্রশ্ন করলেন ইয়া রাসূলাল্লাহ! কার কথা বলছেন? তিনি বললেন, যে তার পিতা-মাতা উভয়কে বা কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েছে, অথচ এরপরও সে (তাদের খিদমত করে) জান্নাতে যেতে পারে নি।

জানিনা আমার এই ভাবনার সাথে আপনাদের একত্রিত করতে পারলাম কিনা।আপনাদের ভাবনার জগতে কিছুটা নাড়া দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

উৎসর্গঃ লেখাটি আমার কাছের কিছু বন্ধুকে উৎসর্গ করছি যারা খুব অল্প বয়সে মাকে হারিয়েছে। মাকে ছাড়া যাদের দুঃখময় ঈদ কেটেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার এ বন্ধুদের মায়ের নাজাতের প্রার্থনা করছি
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×