১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দশজন উপদেষ্টার মধ্যে মারা গেছেন চারজন। তাঁরা হলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, অধ্যাপক শামসুল হক, সেগুফতা বখত চৌধুরী, মেজর জেনারেল (অব.) আবদুর রহমান খান। বাকি দুইজন অধ্যাপক নাজমা আহমেদ এবং এ জেড এ নাসিরউদ্দীন কোনো রকম দায়িত্ব
পালনে শারীরিকভাবে উপযোগী নন।
ওই সরকারের বর্তমানে শারীরিকভাবে সক্ষম উপদেষ্টাদের মধ্যে আছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ ইউনূস, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, ব্যবসায়ী সৈয়দ মনজুর এলাহী এবং শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এমন দুইজন ইশতিয়াক আহমেদ এবং সৈয়দ মঞ্জুর এলাহী ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারেও ছিলেন।
পরের সরকারের দশ উপদেষ্টার মধ্যে সৈয়দ ইশতিয়াক আহমেদ ছাড়াও বিচারপতি বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী, এ কে এম আমানুল ইসলাম চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী মারা গেছেন।
২০০১ সালের সরকারের জীবিত উপদেষ্টাদের মধ্যে আবদুল মুয়ীদ চৌধুরী, ব্রিগেডিয়ার আবদুল মালেক বয়সের কারণে অশক্ত।
২০ উপদেষ্টার মধ্যে ৭জনই মৃত। অনেকেই বয়স ও শরীরের কারণে দায়িত্ব পালনে অক্ষম। বুঝা যাচ্ছে যে নূন্যতম পরীক্ষা ছাড়াই তাড়াহুড়া করে এই প্রস্তাবের খসড়া করা হয়েছিল। যে বা যারাই এর পেছনে থাকুক না কেন, তাদের কারণে খালেদা জিয়াকে চরম বেকায়দায় ফেলে দেয়া হয়েছে। এর দ্বারা নির্দলীয় সরকারের ব্যাপারে বিএনপির সদিচ্ছাকেই প্রশ্নবিদ্ধ করা হল। কারণ তারা আন্তরিক হলে সত্যিকার অর্থে গঠনমূলক কোন প্রস্তাব দিতে পারতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


