somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পৌষমাসের কথা।

১৫ ই জুন, ২০১০ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় আমার অনেক বন্ধুবান্ধব ছিল।(:P) আমি আবার ব্যাপক মিশুক টাইপের ছিলাম কিনা,তাই।আমার প্রথম যে ছেলেবন্ধু ছিল,(friend who is boy) তার নাম মোরশেদ।আমার বয়স তখন ৩,মোরশেদ এর ৫ হবে(ঠিক মনে নাই)।আমরা একসাথেই খেলাধুলা করতাম।আমরা ওদের বাসায় ভাড়া থাকতাম,ওর নানা ছিল বাড়িওয়ালা।সেই নানার আবার নানান চুলকানি ছিল(:P)।নানা আমাদের একসাথে গাছে উঠার উপরে নিষেধাজ্ঞা জারি করছিল।কিন্তু আমরা ছিলাম মহা টেটনা।আমরা নানা বাড়ি না থাকলেই খেলতে যেতাম।আমাদের খেলার main part ছিল লিচু গাছে উঠে কাচাকাচা লিচু পেড়ে মাটিতে ফালানো।সেই বয়সেই বিশেষ দক্ষতার সাথে মোরশেদ আমারে গাছে উঠা শেখাইছিলো।
আমাদের আরেক ভীতি ছিলো আমার আম্মু।আমার একখান record হল আমি বাসার সবকিছু দিয়ে আম্মুর কাছে মাইর খাইছি নিজ গুণে(:D).আমার একটা বিশেষ গুণ আমি কোন আকাম করে ব্যাপক বীরত্বের সাথে কইয়া ফালাইতাম,হেরলেগ্যা কত যে বিনাকামে মাইর খাইছি…
একবার হইল কি…তখন গরমের সময়।গাছে থোকা থোকা লিচু ঝুলে,আর আমাদের জিভের জল পড়তেছে সেই লিচুর জন্য।সন্ধ্যাবেলা দোস্ত আইস্যা খবর দিল নানা দোকানে গেছে।খবর শুইন্যা আমার দাত সবডি বাইর হইয়া গেল,চারদিকে তাকায়ে শিওর হইলাম আমার আম্মুও ধারেকাছে নাই।আমি আর আমার পরাণের দোস্ত লিচু পাড়তে গাছে উঠছি,কাচাকাচা লিচু চাবাইতেছি বেহেস্তি খানা মনে কইরা,তখনি নানাজান আইস্যা পরল,গেইট দিয়ে যেই না ডুকলো,আমার দোস্ত ব্যাপক ভয় পাইয়া গেল।তার মাথা গেল আউলায়ে,হের মাথায় কই থেইক্যা কি বুদ্ধি আইলো,সে লাফ দিলো নানাজানের ঘাড়ে(:D).নানাজানের যে ভুতের ভয় ছিল তাতো জানতাম না,সেইদিন জানলাম…নানাজান ‘বাবাগো খেয়ে ফেলল গো,মাগো মরে গেলাম গো’ বলে চিল্লাচিল্লি শুরু করল,সেই চিল্লানে আমি গেলাম ভয় পাইয়া।বুদ্ধি কইরা আরো উচা ডালে উঠে গেলাম।এর মধ্যে পুরা বাড়ির লোকজন সব জড়ো হইল,সাথে আমার আম্মুও।আমার হল কঠিন অবস্থা।ভয়তে গাছ থেইক্যা নামতেও পারি না,মাইরের ভয়ে চিল্লাইতেও পারি না।(:(()।নিজের চোখে দেখলাম নানা আমার দোস্তর কানডারে লেবু মনে কইরা কি ব্যাপক চিপা দিতাছে।
কিছুক্ষণ পর সবাই নিজ নিজ ঘরে গেল,আম্মুও।আমি হাফ ছেড়ে বাচলাম।আম্মু আমার কথা টের পায় নাই।(:D)।নামতে গিয়ে দেখি আমার অবস্থা খারাপ…(/:))।আগে কোনোদিন এত্ত উচা ডালে উঠি নাই।এর উপরে অন্ধকার।মড়ার উপরে খাড়ার ঘা,চিতকার করে কাওরে ডাকলে মাইর নিশ্চিত।বইস্যা বইস্যা ভাবতেছি কি করুম,এর মধ্যে আমার আব্বু gate দিয়ে ডুকল,তারে দেইখ্যা চিতকার দিয়া কাইদ্যা দিলাম ‘আব্বু,আমি গাছে,নামতে পারছি না……’ আব্বু আম্মুকে ডাকল, ‘তাড়াতাড়ি আলো আনো,আমার ইলামণি কাদছে’।আব্বু গাছ থেকে নামানোর পর জিজ্ঞেস করল কেন উঠছিলাম,আমি বললাম কি কি হইছে,ভয়ে আর নামতে পারিনি সেটাও বললাম।আব্বু আমাকে কোনদিন বকে না,সেইদিন ও শুধু বলল,’অন্য মানুষের গাছের জিনিস নেয়া ঠিক না।‘
পরদিন আব্বু আমাকে ১০০লিচু কিনে দিছিল,আর বলছিল,’এটা শুধু আমার মেয়ে খাবে, আর কেও এটায় হাত দিও না।’
অবশ্য এর পরও বহুবার চুরি করে গাছে উঠছি,কিন্তু সত্যি কইতেছি,ফল খাইনাই।:-*
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×