somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমার বাংলাদেশ স্বাধীন
পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে................

ইন্ডিয়া কি ধর্ষণের রাজধানী হওয়ার পথে!!!!

০৪ ঠা জুলাই, ২০১৪ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে প্রতিদিন গড়ে ৯৩ জন নারী ধর্ষণের
শিকার হন : এনসিআরবি
ইনকিলাব ডেস্ক :
ভারতে প্রতিদিন
গড়ে ৯৩ জন
নারী ধর্ষণের শিকার
হন
বলে সরকারি সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ড
ব্যুরোর (এনসিআরবি) বার্ষিক
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনসিআরবির
রেকর্ড অনুযায়ী, ২০১২ সালের তুলনায় গত বছর
ধর্ষণের সংখ্যা বেড়েছে। ২০১২ সালে ২৪ হাজার
৯২৩ জন মহিলা ধর্ষিত হয়েছিলেন। ২০১৩
সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩ হাজার ৭০৭ জনে।
ধর্ষণের পরিসংখ্যানে সবচেয়ে
এগিয়ে রয়েছে রাজধানী নয়াদিল্লি। মেডিকেল
কলেজ ছাত্রী কামেনীর ঘটনার পরও
নয়াদিল্লিতে ধর্ষণ
কমেনি বলে এনসিআরবি দাবি করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১২
সালে দিল্লিতে ৫৮৫ জন মহিলা ধর্ষিত হলেও
২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১,১৪১ জনে।
দিল্লির পরেই রয়েছে মুম্বাই (৩৯১), জয়পুর
(১৯২) ও পুণে শহর (১৭১)। ধর্ষণের
ক্ষেত্রে রাজ্যগুলোর
মধ্যে এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশ। ২০১৩ সালের
হিসাবে ওই রাজ্যে ৪,৩৩৫ জন মহিলাকে ধর্ষণ
করা হয়। এ বছরের এপ্রিলে মধ্যপ্রদেশে চলন্ত
একটি বাসের মধ্যে ১৪ বছরের এক দলিত
বালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে পাঁচজনের
বিরুদ্ধে। জমি বিতর্কের জেরে এ বছরের জুনে এক
উপজাতি মহিলাকে গণধর্ষণ করে তার স্বামীসহ
১০ ব্যক্তি। ধর্ষণের পরিসংখ্যানে মধ্যপ্রদেশের
পরেই রয়েছে রাজস্থান (৩২৮৩), মহারাষ্ট্র
(৩০৬৩, উত্তরপ্রদেশ (৩০৫০) ও তামিলনাড়ু
(৯২৩)। এনসিআরবির তথ্য অনুযায়ী, অধিকাংশ
ধর্ষণে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন জড়িত।
গত ৩০ মে জার্মান রেডিও ডয়চে ভেলের এক
প্রতিবেদনে বলা হয়, ধর্ষণ বা যৌন নিগ্রহের
তালিকায় ভারত বিশ্বের তৃতীয়
স্থানে উঠে এসেছে। কার্যত প্রতি ২২
মিনিটে ভারতের কোথাও না কোথাও একজন
সাবালিকা বা নাবালিকাকে যৌন নিগ্রহের শিকার
হতে হচ্ছে। । প্রতিবেদনে বলা হয়, ২০১২
সালে দিল্লির একটি বাসে বিবেক মথিত
করা গণধর্ষণের ঘটনায় মেডিক্যাল ছাত্রীর মৃত্যুর
ক্ষত শুকায়নি। অথচ একই রকমভাবে নিত্যদিন
ঘটে চলেছে সাবালিকা বা নাবালিকার ওপর ধর্ষণ
ও যৌন নির্যাতনের ঘটনা, বারবার।
বলতে গেলে প্রতি ২২ মিনিটে ভারতে যৌন
নিগ্রহের ঘটনা ঘটছে আর
রাজধানী দিল্লিতে ধর্ষণের হার গড়ে দৈনিক চার
থেকে পাঁচটি করে। ২০১১ সাল থেকে ২০১৩ সাল
পর্যন্ত প্রায় এক লাখ ধর্ষণ-সংক্রান্ত
মামলা ঝুলে আছে দেশের বিভিন্ন আদালতে। তার
মধ্যে মাত্র ২৬ শতাংশ দোষী সাব্যস্ত হয়েছে।
এই দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে মহিলাদের
বারবার আদালতে হাজিরা দিয়ে ধর্ষণের
পুঙ্খানুপুঙ্খ বিররণ দিতে হয় আসামিপক্ষের
কৌঁসুলির জেরায়। তখন অনেক নারী ব্যথা,
বেদনা আর হতাশায় আত্মহননকেই মনে করেন
শ্রেয়। এর প্রভাব কি অদূর ভবিষ্যতে বাংলাদেশেও পড়তে যাচ্ছি নাকি???


Write a comment...
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×