somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফার্মেসী সম্ভাবনাঃ সৌদি আরব

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মতো অনেকেই ফার্মেসী পেশাটাকে সোনার হরিণ ভেবে ফার্মেসী পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিছু দিন পরে যখন সত্যি অনুধাবন করতে শুরু করলেন তখন নিশ্চই আর কিছুই করার ছিলনা। অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশে ফার্মেসী প্র্যাকটিস হয়না। সত্যি কথা বলতে কি বাংলাদেশে ফার্মেসির কানাকড়িও প্র্যাকটিস হয়না। ফার্মেসীর মূল প্র্যাকটিস হল হসপিটাল ও কমিঊনিটি ফার্মেসীতে। ইনডাস্ট্রিয়াল ফার্মেসী হল ফার্মেসীর সবচেয়ে অজনপ্রিয় পেশা। অথচ বাংলাদেশ সবচেয়ে অজনপ্রিয় ও অবহেলিত পেশাটিকেই আকড়ে ধরে আছে। বাংলাদেশে ফার্মেসী বলতে ইনডাস্ট্রিয়াল ফার্মেসীকেই বুজায়। দু’চোখে অনেক সপ্ন নিয়ে যারা ফার্মেসী পড়া শুরু করেছিলেন তাদের এখন এই অবহেলিত ও অজনপ্রিয় পেশাকেই বেছে নিতে হবে। কোন উপায় নেই। তবে যারা একেবারেই নাছোড়বান্দা তাঁরা ইচ্ছা করলে উন্নত দেশ গুলোতে গিয়েও ফার্মেসীর জনপ্রিয় পেশাগুলোকে বেছে নিতে পারেন। যুক্তরাজ্য,কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক উন্নত দেশে রয়েছে বাংলাদেশী ফার্মাসিস্টদের জন্য অপার সম্ভাবনা। কিন্তু তার জন্য চাই অনেক ধৈর্য অনেক পড়াশোনা এবং বেশ কিছু টাকা। তবে কিছু কিছু দেশে ফার্মেসী প্র্যাকটিস করার জন্য রেজিস্টার্ড হওয়া তুলনামূলক ভাবে অনেক সহজ।

আমি অন্য একটি ব্লগে যুক্তরাজ্যের কথা লিখেছি। আজ লিখব সৌদি আরবের কথা। উন্নত দেশগুলোতে রেজিস্টার্ড হতে গেলে অনেক কাঠখড় পোহাতে হয়। সে হিসাবে সৌদি আরবে ফার্মেসী প্র্যাকটিস করা অনেক সহজ। যুক্তরাজ্যে ফার্মেসী প্র্যাকটিস করতে গেলে যেমন GPhC এর সাথে রেজিস্টার্ড হতে হয় তেমনি সৌদি আরবের জন্য রয়েছে SCHS । রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাংলাদেশ অথবা সৌদি আরব দুই জায়গা থেকেই শুরু করা যায়। আপনি যদি বাংলাদেশে থাকেন বনানীতে অবস্থিত American Alumni Association (AAA) – এ একটি পরীক্ষা দিতে পারেন।

ঠিকানাঃ
American Alumni Association
House 145, Street 13B
Banani 1213
Dhaka,
Bangladesh


সেখানে SCHS –এর হয়ে Prometric নামক একটি টেস্টিং সেন্টার আপনার পরীক্ষা নিবে। তার জন্য ৯০ ডলারের বিনিময়ে সিডিউলিং/রেজিস্ট্রেশন করতে হবে। দুভাবে সিডিউলিং/রেজিস্ট্রেশন করা যায়ঃ
1. অনলাইনের মাধ্যমে টাকা পরিশোধ ও ফরম পূরণের মাধ্যমে ,
2. ডাকযোগে ব্যাংক ড্রাফটের মাধ্যমে টাকা পরিশোধ ও ফরম পূরণের মাধ্যমে (অপেক্ষাকৃত সহজ ও ঝুঁকিমুক্ত)

বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে গিয়ে SCHEDULE MY TEST -এ ক্লিক করুন।



তারপর Search or select from the directory এর নিচে বর্ণের ক্রমানুসারে সাজানো টেস্টের নাম সিলেক্ট করতে "R-T" এ ক্লিক করুন। তারপর নিচের মেনু থেকে “Saudi Commission for Health Specialties” সিলেক্ট করুন



আপনি যদি ব্যাংক ড্রাফটের মাধ্যমে সিডিউলিং করতে চান তাহলে যে পেইজটি আসবে তার নিচের দিকে “Frequently Asked Questions about the SCHS Test ” ও “Registration Form ” ডাউনলোড করুন।



আপনি যদি অনলাইনের মাধ্যমে সিডিউলিং করতে চান তাহলে যে পেইজটি আসবে তার উপরে “SCHEDULE MY TEST” বাটনে ক্লিক করুন। যে পেইজটি আসবে তার “Program Name” হেডিং থেকে “Saudi Commission for Health Specialties (non-elig)” সিলেক্ট করুন। Non-eligible এর অর্থ হচ্ছে আপনি সৌদি আরবের বাইরে অবস্থান করছেন। আপনি যদি বাংলাদেশে আবস্থান করেন তাহলে Country হেডিং থেকে Bangladesh সিলেক্ট করুন। তারপর Next বাটনে ক্লিক করুন। তারপর যে পেইজটি আসবে তার নিচে গিয়ে Next বাটনে ক্লিক করুন।



যে পেইজটি আসবে তার নিচে I agree সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

Appointment Selection হেডিং থেকে Pharmacy Specialist সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।



Test Center Selection এর সার্চ বারে Banani লিখে সার্চ বাটনে ক্লিক করুন। একটি গুগুল ম্যাপ-এর বাম পাশে “8815: DHAKA, BANGLADESH #8815” এড্রেসটি দেখাবে। এর ডান পাশে Schedule an Appointment - এ ক্লিক করুন।



পরের পেইজটির নাম Date and Time Selection। আপনার পছন্দের একটি মাস ঠিক করে Go বাটনে ক্লিক করুন।



এখন সম্ভাব্য তারিখ ও সময় নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করুন।



পরের পেইজটির নাম Additional Information, এখানে আপনার প্রয়োজনীয় সব ইনফরমেশন বসিয়ে Next বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হবে।



Payment Option-এ Visa অথবা Master Card সিলেক্ট করে আপনার ক্রেডিট কার্ডের কোড ও এক্সপাইরেশন ডেইট দিন। কারো ক্রেডিট কার্ড না থাকলে বুয়েটের আশে পাশে পলাশীতে কিছু দোকান তাদের হয়ে পেমেন্ট করে দেয়। এক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট ফী দিতে হয়। এছাড়াও অনলাইন পেমেন্টের জন্য এই নম্বরে ০১৭১৫২৯১৪৩৮ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

ইমেইলের মাধ্যমে আপনার Appointment Verification নম্বর জানিয়ে দেওয়া হবে। Appointment Verification হওয়ার পর নির্দিষ্ট দিনে আপনার পরীক্ষা হবে। ইচ্ছা করলে পরীক্ষার ডেট চেঞ্জও করতে পারেন। পরীক্ষার সময় দুই ঘন্টা। MCQ পদ্ধতিতে ৭০ নম্বরের পরীক্ষার সিলেবাস রেফারেন্স বই SCHS এর ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষায় অকৃতকার্য হলেও বছরে তিনবার পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষায় অংশ নিতে আপনার পাসপোর্টটি সাথে করে নিয়ে যেতে হবে। পাসপোর্ট না থাকলে ন্যাশনাল আইডি কার্ডটি নিয়ে যেতে হবে। তবে ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে ঝামেলাও হতে পারে তাই পাসপোর্ট নিয়ে যাওয়াই উত্তম। পরীক্ষার হলে ঢোকার পূর্বে আপনার কাছে যা যা থাকবে সেগুলো একটি নির্দিষ্ট লকারে রেখে যেতে হবে। তবে চাবিটি আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি একটি কম্পিউটারের স্ক্রিনের সামনে বসবেন। সেই মূহুর্ত থেকে আপনার সকল অডিও এবং ভিডিও রেকর্ড করা হবে। পরীক্ষার শেষে কম্পিউটার স্ক্রিনে প্রদত্ত সার্টিফিকেটটি প্রিন্ট করে দেওয়া হবে। সার্টিফিকেটের নিচে অথোরটির সিগনেচার ও একটি ড্রাই সিল থাকবে।

পরীক্ষায় পাস করার পর এই সাইটে গিয়ে প্রাইমারি সোর্স ভেরিফিকেশন (Primary source Verification) করতে হবে। এক্ষেত্রে DataFlow নামক একটি সাইটে আপনার মূল ডিগ্রী সার্টিফিকেট ও মেশিন রিডেবল পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। এবং ভেরিফিকেশনের জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩৫০ সৌদি রিয়াল পে করতে হবে।

{CAUTION: HERE IS SOME INFORMATIN GAP}

দুই বছরের চাকুরীর অভিজ্ঞতা থাকলে সব একাডেমিক কাগজ পত্র, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং কম পক্ষে দুই বছরের চাকুরীর অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে সৌদি আরব যেতে হবে। সেখানে গিয়ে Saudi Heart Association থেকে একটি BLS (Basic Life Support) কোর্স করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট SCHS বরাবর জমা দিতে হবে। SCHS আপনার সমস্ত কাগজ পত্র দেখে আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে।

BLS কোর্সটি করার জন্য এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

তারপর আপনি সৌদি আরবের একজন গর্বিত রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসাবে চাকুরী করতে পারবেন। আপনি রিটেইল ফার্মেসি অথবা হসপিটাল ফার্মেসী দুই জায়গায়ই কাজ করতে পারবেন। রিটেইল ফার্মেসিতে চাকুরী করলে বেতন একটু কম হতে পারে, এভারেজ বেতন ৫০০০ রিয়াল। আবার আপনি রিটেইল ফার্মেসিতে ভালো করতে পারলে এবং বড় কোন চেইন ফার্মেসীতে চাকুরী করতে পারলে বেতন অনেক আকর্ষণীয় হবে। অন্যদিকে হসপিটাল ফার্মেসির বেতন অনেক ভালো। রিটেইল ফার্মেসীর মতো এতো খাটুনীও নেই। অনেক ছুটি পাওয়া যায়। সৌদি আরবের অনেক হসপিটাল বিদেশী কম্পানীর মালিকানায় চলে। সুতরাং সেখানে বেতনও অনেক আকর্ষনীয়। এভারেজ বেতন ৭০০০ রিয়াল, তবে ভালো হসপিটালে বেতন আরো অনেক আকর্ষণীয়।

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
এপ্লিকেশন ফরম এ উল্লেখিত ডকুমেন্টস সত্যায়িত করতে মিনিস্ট্রি অব ফরেন এফেয়ার্স এর ওয়েবপ্সাইটের সাহায্য নিন।

Ancillary Links:
1. Click This Link
2. Click This Link
3. Click This Link
4. Click This Link
5. Click This Link
6. Click This Link
7. Click This Link
8. Click This Link
9. Click This Link
10. Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×