কম্পিউটার এবং কনসোলে যারা গেম খেলেন তাদের মধ্যে Assassin's Creed সিরিজের নাম শোনেন নি এমন কাউকে পাওয়া যাবে না।অসাধারন সব লোকেশন আর সময়ে অত্যাচারী টেমপলার দের হাত থেকে সাধারনকে রক্ষার্থে আবির্ভুত হওয়া গুপ্তঘাতক তথা এসাসিনরা আমাদের অভিভূত করে।Ubisoft এর এই অনবদ্য সৃষ্টি গেমারদের নজর সত্যিই কেড়েছে।বিশেষ করে এই সিরিজের গেমপ্লে উচু টাওয়ার থেকে লাফিয়ে কোন সৈন্যদলের ক্যাপ্টেনকে হত্যান করে তার ক্রুদ্ধ সৈন্যদের চোখের সামনে থেকেই মানুষের ভীড়ে মিশে যাওয়া,মধ্যযুগের মধ্যপ্রাচ্যে টওয়ার,উচু ছাদে লাফিয়ে বা ঘোড়ায় করে ভ্রমণ এক কথায় মনোমুগ্ধকর।যারা খেলেননি তারা একবার ইউটিউবে গিয়ে এই সিরিজর যেকোন গেমের একটা গেমপ্লে দেখে নেবেন।
যাইহোক,এসাসিনস ক্রিড সিরিজে্র শেষ গেমে মুল চরিত্র হিসেবে দেখা গেছে এডওয়ার্ড নামের এক জলদস্যুকে।সিরিজের অন্যান্য গেমগুলাতে যেসব চরিত্র দেখা যায় যেমন এজিও,অল্টাইয়ার,কনার এরা ছিল ন্যায়ের প্রতীক।অত্যাচারীদের দমন করার জন্য একের পর এক হত্যা,গোপন তথ্য পাচার আর শক্তিশালী অতিপ্রাকৃত ক্ষমতাশালী অস্ত্রের ব্যবহার করত এরা।কিন্তু এডওয়ার্ড চরিত্রে দেখা যায় জলদস্যু হিসেবে অঢেল টাকা পয়সার খোজেই সে অসাধ্যকে সাধন করছে।বণিকদের জাহাজ আক্রমন,সাধারনকে খুন করে হলেও তার আসল উদ্দেশ্য পুরন করা চাই-টাকা!আর একজন দস্যুর কাছে কিই বা আশা করেন!
মধ্যপ্রাচ্য,আমেরিকা,ক্যারিবিয়ান সাগর পাড়ি দেবার পর এবার পরবর্তী এসাসিনের আবির্ভাব হতে চলেছে ফ্রান্সে।
Screenshot গুলা দেখে আসুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




