বিশ্বব্যাপী সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিদের শীর্ষে রয়েছেন বর্ণবাদ বিরোধী দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। আর নবম শীর্ষ শ্রদ্ধার পাত্র হলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) নতুন এক জরিপে এ কথা বলা হয়েছে। সংস্থাটি গ্লোবাল শেপারস অ্যানুয়াল সার্ভে ২০১৫-এর ফল প্রকাশ করে ২৫শে অক্টোবর। এ জরিপে অংশ নিয়েছেন বিশ্বের সচেতন ১০৮৪ জন মানুষ। তার মধ্যে নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন শতকরা ২০ দশমিক এক ভাগ আর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩ ভাগ মানুষ।
ওই জরিপে দেখা গেছে, দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হলেন পোপ ফ্রাঁসিস। এ তালিকায় অন্য যারা রয়েছেন তারা হলেন তেলসা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক (৩য়), ভারতের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (৪র্থ) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (৫ম), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (৬ষ্ঠ), ইংলিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন (৭ম), অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস (৮ম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১০ম) ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট (১১তম)। উল্লেখ্য, বিশ্বের ১২৫টি দেশের ২৮৫টি শহরে এই জরিপ করা হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





