somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেয়ামত বা ধ্বংস এবং বিষণ্ণতা

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানবজাতি অনন্তকাল বাঁচতে চাই । আমাদের চিন্তা চেতনা ঘিরে শুধু টিকে থাকা । মানবতা নামের শব্দ ও বিষয়টি কয়েকদিন আগ পর্যন্ত এরকম ছিল , মানুষ ও মানুষের ন্যায় জীবন যাপন করাই মানবতা।আসলেই কি এগুলো মানুষের প্রকৃত চাহিদা ??

চাকুরীগত কারনে সংবাদ মাধ্যমে প্রবেশের বেশ সুযোগ পাই । সেখানে কয়েকদিন একটা বিষয় লক্ষ্য করলাম । 'মানুষের মৃত্যু' আমাদের কাছে কত সহজ ও স্বাভাবিক একটা বিষয় । কোথাও কোন ঘটনা ঘটলো , একজন আরেকজনকে জিজ্ঞেস করে কয়টা মরেছে ? যে মৃত্যু গুলোর কথা বলছি তা তাৎক্ষনিক ঘটিত কোন ঘটনা । কিন্তু জিজ্ঞাসা করার ক্ষেত্রে অবাক হয়ে খেয়াল করি মানুষের ভাবটা । তেমন কোন অভিব্যাক্তি নেই । মরেছে তা মরতেই পারে ।

এই বিষয়টি বা এই অভিব্যাক্তিটি কিন্তু সব ক্ষেত্রে বা পুরো মানব সমাজে একই । মৃত্যু মানুষকে এখন তেমন নাড়া দেয়না এমনকি নিজের মৃত্যুও না । হয়ত নিজে মারা গেলে তারপর যদি বলা হয়, তুমি মারা গিয়েছ । হয়ত একটু অবাক ও দুঃখ পাবে কিন্তু তারপর তা মেনে নেবে ।

ধীরে ধীরে মানুষের জীবনের প্রতি আগ্রহ কমে যাচ্ছে । কারণ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত জীবন প্রণালী বা জীবনে কি আছে তা মানুষ জানে । পূর্বের মানুষের কাছ থেকে ও তাদের অভিজ্ঞতা থেকে জীবন সম্পর্কে তাদের ধারণা প্রায় পরিস্কার । নিয়ম ও প্রথাগত কিছু ভিন্নতা ছাড়া সমগ্র মানবজাতির জীবন প্রণালী প্রায় এক । তেমন কোন নতুনত্ব মানুষের জীবনে নেই । আর এই কারণেই মানুষ জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে ।

অনন্ত যুগ ধরে চলা একই প্রক্রিয়া সমস্যা , সমাধান ও মৃত্যু

যদি এভাবেই চলতে থাকে বা মানুষের জীবনে নতুন কিছু না আসে তাহলে হয়ত এক সময় মানুষ বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলবে । মানব সৃষ্টির শুরুতে কিছু বিষয়ের মধ্যে একটি ছিল বিষণ্ণতা । আদম সৃষ্টির কিছুদিন পরই বিষণ্ণতায় ভোগা শুরু করে । যদিও সে স্বর্গে ছিল । তখন খোদা তাকে হাওয়া দিলো । আদম আবার প্রাণ প্রাচুর্যে ভরে উঠলো ।

কিন্তু বিষয়টি হল' বিষণ্ণতা ', যদিও বেঁচে থাকার জন্য মানুষের সামনে নানা চাহিদা তৈরি করা । কিন্তু মানুষ জেনে গেছে বা জানে এই চাহিদা কিভবে মেটানো যায় আর এর স্বাদ বা অনুভূতি কি ?

বলা হয় ' বিষণ্ণতা ' একটি রোগ । কিন্তু আমি বলবো বিষণ্ণতা একটি জিন বা হরমোন গত বিষয় যা সৃষ্টির শুরু থেকেই মানুষের মনে রোপণ করা । যা জীবনের সময়ের সাথে সাথে বেড়ে ওঠে ।

আসলে জীবন কি জীবনের শত জটিলতার সমাধান করে লাভ কি ? মৃত্যু হলেই তো সব শেষ । মানুষ নিজের, নিজের পূর্ব পুরুষের জীবনের জটিলতা দেখতে দেখতে ও তা সমাধান করে করে প্রায় ক্লান্ত । কারণ মানুষ এখন জানেনা মৃত্যুর পর কি ? তারা জীবিতাবস্থায় যা করছে আসলে তা মৃত্যুর পর কোন মুল্য আছে কিনা ?

আত্মা বা মন সব সময়ই নতুন কিছু জানতে চায় বা এক শব্দে আত্মার চাহিদা জ্ঞান । আর প্রতিটি সমস্যা সমধান করে মানুষ সেই জ্ঞান পায় । যত ছোট সমস্যাই হোক । কিন্তু মানুষের জীবনে কি সমস্যা ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে মানুষের জ্ঞান সম্পূর্ণ । সে এখন নতুন কিছু জানতে চায় ।

ধরি , পৃথিবী ধ্বংস হলোনা । এভাবেই চলতে থাকলো । এতে কি হবে ? আমার ধারণা মানুষের কাছে পৃথিবী হয়ে যাবে বন্দীশালার মত । সে আকাশের অসীমের দিকে তাকাবে আর মুক্তির নেশায় ছট ফট করবে । একসময় নিজেকে শেষ করে দিবে ভাববে এটাই মুক্তি ।

আর সৃষ্টিকর্তা তা জানে । জানে বলেই সে কেয়ামত বা ধ্বংস নামক বিষয়টি রেখেছে । আপাতত আমরা যা জানি । কেয়ামত বা ধ্বংসের পর যে বিষয়টি মানুষের সামনে তা হল স্বর্গ , নরক । যেখানে পৃথিবীর সম্পূর্ণ বিপরীত অবস্থা চির সমাধান অথবা চির সমস্যা পরিস্থিতি । যা সম্পূর্ণ নতুন এক অবস্থা মানুষের কাছে । অথবা যে পরস্থিতির সামনেই আসুক কিন্তু অবশ্যই পৃথিবীর অবস্থা থেকে সম্পূর্ণ নতুন এক অবস্থা হবে তা ।

মানুষ সর্বদাই নতুন কিছুর সন্ধানে থাকে আর তা না পেলেই মানুষ বিষণ্ণতায় ভুগতে শুরু করে । বিষণ্ণতা কোন রোগ নয় , এটি মানুষের আত্মার খুব স্বাভাবিক একটি চাহিদা । নতুন কিছু জানার বা জ্ঞানের চাহিদা । এই চাহিদা পূরণে একটি পরিবর্তনের প্রয়োজন । পরিবর্তনের এই প্রক্রিয়াটি হচ্ছে কেয়ামত বা ধ্বংস । যার মাধ্যমে মানুষের সামনে আসবে নতুন এক অধ্যায় যা মানুষের সম্পূর্ণ অজ্ঞাত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×