সে একজন রাজা ছিলেন , এরকম আরও অনেক রাজাই ছিলেন । সে একজন মনীষী ব্যক্তি , পৃথিবীতে বহু মনীষীই ছিলেন । সে একজন সাহসী বীর , আমি বহু বীরের কথা জানি ।
কিন্তু কে আছে বা ছিল আমার মতো ?? কে আছে বা ছিল তোমার মতো ?? পৃথিবীতে কেউ কারও মতো নয় , কেউ কারও মতো হয় না , কেউ কারও মতো হতে পারেনা ।
তুমি বলতেই পারো , আমি সবার চেয়ে আলাদা । এতে বিন্দু মাত্র মিথ্যে নেই , এবং এটাই সত্য । প্রতিটি মানুষ আলাদা একেকটি সত্তা । আর প্রত্যেকেই আলাদা প্রকৃতির ।
ঠিক সংখ্যার মতো । একটি সংখ্যার সাথে তার পরবর্তী সংখ্যার যেমন কোন মিল নেই । অর্থাৎ এরকম , ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ আবার সংখ্যার কোন শেষও নেই । কিন্তু মজাটা কোথায় জানো , সব সংখ্যা কিন্তু এক জায়গায় এক তা হলো সংখ্যা তৈরিতে । প্রতিটি সংখ্যা তৈরি "১" দিয়ে । ১ = ১ , ২ = ১ + ১ , ৩ = ১ +১ + ১ , ৪ = ১ +১ + ১ +১ , ঠিক এভাবে যত বড় সংখ্যাতেই যাই যোগ ফল কিন্তু "১" এরই ।
প্রতিটি মানুষ "১" তার প্রকৃতি অনুযায়ী । অর্থাৎ প্রকৃতি বা সত্তা অনুযায়ী তার দ্বিতীয় কোন কপি নেই । এই দিক দিয়ে আবার সব মানুষ একটা জায়গাতে এক , তা হলো "প্রকৃতি" প্রতিটা মানুষই আলাদা প্রকৃতির।
সবার উপরে মানুষ সত্য , তাহার উপরে নাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


