somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিখ নেতা হত্যাচেষ্টা: সাবেক ভারতীয় গোয়েন্দার বিরুদ্ধে আমেরিকার মামলা

১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউইয়র্কে শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন হত্যাচেষ্টার ঘটনায় ভারতের এক সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিকাশ যাদব নামের ওই সাবেক ‘র’ কর্মকর্তার বিরুদ্ধে ‘হত্যার জন্য খুনি ভাড়া করা ও অর্থ পাচারের অভিযোগ’ দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি কার্যালয় গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে।

এই মামলার আরেক সন্দেহভাজন নিখিল গুপ্তাকে বিচারের মুখোমুখি করার জন্য চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল। তবে বিকাশ যাদব এখনও পলাতক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার ওয়ে বলেন, ‘আসামি যাদব একজন ভারতীয় সরকারি কর্মী। তিনি একজন অপরাধীর সহযোগীর সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিলেন এবং আমেরিকার মাটিতে একজন মার্কিন নাগরিককে হত্যার চেষ্টা করেছিলেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সহিংসতা বা অন্যান্য প্রচেষ্টা সহ্য করবে না এফবিআই।’

এদিকে বৃহস্পতিবারের এই অভিযোগ দায়েরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত সরকার। তবেএর আগে এই হত্যার ষড়যন্ত্রে একজন সরকারি কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল দেশটি।


উল্লেখ্য, শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন আমেরিকা এবং কানাডার দ্বৈত নাগরিক। পান্নুনকে হত্যাচেষ্টার একটি কথিত পরিকল্পনা নিয়ে এই মামলাটি চলছে। শিখস ফর জাস্টিস সংগঠনের আইনবিষয়ক উপদেষ্টা পান্নুন। তিনি ভারতের পাঞ্জাবের একটি আলাদা সার্বভৌম রাষ্ট্রের জন্য শিখ প্রচারণার একজন সোচ্চার সদস্য, যা খালিস্তানপন্থী আন্দোলন নামে পরিচিত।

ভারত শিখ বিচ্ছিন্নতাবাদকে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখে। শিখস ফর জাস্টিস খালিস্তান প্রতিষ্ঠার প্রচার চালানোর কারণে ভারত সরকার সংগঠনটি ২০১৯ সালে নিষিদ্ধ ঘোষণা করে। আইন লঙ্ঘনের জন্য পান্নুনকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়। গত কয়েক বছর ধরে বিশাল শিখ জনসংখ্যা রয়েছে এমন মিত্র দেশ, বিশেষ করে কানাডা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে এই আন্দোলনকে দমন করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে ভারত l

উল্লেখ্য শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা নিয়ে সোম মঙ্গলবার ভারত কানাডা পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করে l
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×