নিঃস্তব্দ আধাঁর রাতে
নিঃসঙ্গ এক বারান্দার গ্রীল পেরিয়ে
আজও এক জোড়া চোখ
ছুটে চলে শহরের আলো ছায়া মাখা
জানালা থেকে জানালায়।
খুঁজে ফেরে,
রাতের আধাঁরে পৈশাচিক ভালবাসায় মাতাল,
তোমাদের ঠোঁট যুগল।
খুঁজে ফেরে,
সহস্র সপ্নের ধংস্তুপ এ গজিয়ে ওঠা
নতুন কোন ভালবাসা।
খুঁজে ফেরে, লুকানো অতিত।
যা আজও অন্য কোথও বর্তমান।
খুঁগে ফেরে, এমন কোন সপ্ন
যা সেই চোখ জোড়াকে নিদ্রামগ্ন
করে রাখবে অনন্তকাল।
যেতে চাইবেনা আর গ্রীলের বাইরে।
সৃষ্টির আদিকাল থেকে সেই
আতৃপ্ত চোখ জোড়া আজও খুঁজে ফেরে।
তোমাদের সেই রাতের ভালবাসা,
সুপ্রাচিন কাল থেকে বেড়ে উঠেছে।
হয়ত ঐ চোখ জোড়াও বড্ড প্রাচিন,
হয়ত জেগে রবে, শেষ পর্যন্ত।
যুগে যুগে,কালে কালে,
অতৃপ্ত কোন চোখ হয়ে।
তোমাদের রাতের ভালবাসার সাক্ষি হয়ে।
[লিখতে পারি না,তাই লিখি।লিখতে ভাললাগে, তাই লিখি।বলতে পারিনা,তাই লিখি।শোনার কেউ না, তাই লিখি।বোঝার কেউ নাই, তাই লিখি। কখনো কেউ পড়তে পারে, এই ভেবে লিখি। ভুল হলে ক্ষমা করবেন।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



