আমি যখন লিখছি তখন ২৪জানু,২০১৩।দুপুর ২।৩৬ মিনিট। জানি না, কখন তুমি এই মেইলটা দেখতে পাবে। তবে এটা জানি যখন পাবে তখন আমাকে অনেক গুলো কষ্ট প্রতিটা মূহূর্তে অনেকবার করে দুমড়ে মুচরে দিয়ে যাবে। যদি ভালবাস, তবে তোমাকেও হয়ত প্রতিটা মূহূর্তে এমন করেই অনেক গুলো কষ্ট গ্রাস করবে। ফোন করতে চেয়েছি অনেক বার। কিন্তু গতকাল তোমার কাছ থেকে পাওয়া অনেক গুলো কষ্ট বার বার আমার চাওয়াটাকে হারিয়ে দিয়েছে।তাই অবশেষে একটুখানি লিখতে বসলাম। আমি জানি আমি যতটা অনুভূতি নিয়ে তোমাকে লিখছি, তার শিকি পয়সা অনুভূতির মূল্যও নেই তোমার কাছে। বোঝার ক্ষমতাও নেই তোমার। তুমি কাল আমার বাবা মাকে নিয়ে যা বলেছ তাতে আল্লাহ কে সাক্ষী রেখে বলছি, আমি সব কিছু নিয়ে নতুন করে ভেবেছি। আর মেহেদি কে নিয়ে যা বলেছ, তা শুনে আমার নতুন করে জন্ম গ্রহন করতে ইচ্ছা হয়েছে। তোমার সাথে গড়ে উঠা সকল সম্পর্ক আমার মিথ্যা মনে হয়েছে।
দু'জনের মাঝে যে সম্পর্ক তাকে নোংরা মনে হয়েছে আমার।মনে হয়েছে তোমার সাথে আমার মনের সম্পর্ক হয়নি কখনোই, দেহের সম্পর্ক হয়েছে। তুমি প্রায়ই বল আমি নাকি ম্যাচুর না। ম্যাচুরিটি বলতে তুমি যদি বোঝ তোমার সব কিছু মুখ বুজে সহ্য করা তাহলে হয়ত সেই ম্যাচুরিটি আমার কখনোই হবে না। আর এর জন্য হয়ত আমাকে অনেক মাশুল গুনতে হবে। এটা হয়ত হতে পারে তুমি আমাকে ছেড়ে যাবা অথবা আরেকটা বিয়ে করবা অথবা পরকিয়া অথবা শারিরীক অত্যাচার।হতে পারে অনেক কিছুই। কিন্তু আমি এটা বিশ্বাস করি, মানুষ তার ভাগ্যকে অতিক্রম করতে পারে না। তবে যদি আমাকে পাশে না রাখতে চাও, তোমাকে বিরক্ত করবো না।এইটুকু সততা তুমি আমার কাছ থেকে পাবা। আরেকজন কে ঠিক এ কথাটাই দিয়েছিলাম। তাই কখনই জোর করে সম্পর্কের দায় দিয়ে বাঁধতে চাইনি তাকেও।চাইব না তোমাকেও। আমাকে আর মেহেদীকে নিয়ে তুমি যা বলেছ তা সব মিথ্যা অথবা ভুল বলেছ। তবে কি জান। মেহেদী হচ্ছে আমার জীবনের ক্যান্সার এর মত। ও চলে গিয়ে আমাকে কষ্ট দিয়ে গেছে। আর রেখে গেছে তোমার মত একটা ক্যান্সার এর ভাইরাস। যে যখন ইচ্ছা সেই ক্যান্সার এর যন্ত্রনা আমাকে দেয়। তবে এ জীবনে ছেড়ে দিলেও মরার পর যদি কোন জীবন থাকে সেদিন কিন্তু তোমাদের কাউকে আমি ছাড়বোনা।মনের সবচেয়ে গভীর থেকে বলছি, কাউকে ভালবাসার অপরাধে যদি এক জীবন শেষ হয়ে যায়, তবে যে সেই জীবনের মালিক আমি তার কাছে তার বিচার চাইবো। তুমি আমার কথা গুলো হেয়ালি মনে করলেও করতে পার।এটা তোমার ইচ্ছা। ভাল থেকো।তুমি যখন আমার সাথে রেগে কথা বল তখন তোমার সেই মূর্তিটাকে আমার জানোয়ার এর চেয়ে বেশি ভয়ংকর মনে হয়। আবার যখন ভালবাস, আমি তোমার ভালবাসায় প্রতি মূহূর্তে মুগ্ধ হই। মনে মনে পন করি আর কখনই তোমাকে রাগাবো না। কিন্তু কতটা ছাড় তোমাকে দেয়া যায়? যতটা ছাড় দিলে নিজের কোন বেঁচে থাকার মানে হয় না। যতটা ছাড় দিলে আমি আর আমি থাকি না।ততটা? জানিনা। তবে সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। কারন ভাগ্য লিখা সৃষ্টি কর্তার দায়িত্ব। এর মাঝে আমি বারবার অনধিকার প্রবেশ করে জীবনে কষ্ট ছাড়া আড় কিছুই পাইনি। তাই যার দায়িত্ব,তাকেই দিয়ে দিলাম। ভালো থাকো সবসময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



