আপন মনের গোপন ব্যাথায়,
কান্নায় ভিজে আমার সপ্নের পৃথিবী
প্রশ্নের উত্তরে লুকাই নিজেরে
যা দেখেছ তা ভুল সবই
এটা কান্না নয়,এটা কষ্ট নয়
এটা বৃষ্টির জল
এটা সত্যি নয়, এটা ব্যথা নয়।
যা দেখেছ, তা পুরোটাই ছল।
আকাশের কাছে আমি প্রশ্ন করি,
আছে নাকি তোর কাছে, গোপন পরি?
যাদু করে দেবে সব কষ্ট গুলো,
মুহূর্তে হয়ে যাবে একরাশ ধুলো,
ব্যথা গুলো দিয়ে যাবে চিরতরে আড়ি!
আছে নাকি, তোর কাছে এমন পরি?
উত্তরে ভাষাহীন আমার আকাশ,
নিরবতাই আর্তনাদের শ্রেষ্ঠ প্রকাশ
এ যে সত্যি নয়, এ যে জীবন ও নয়
এ যে গল্পগাঁথা,
এ যে রয় না আড়ালে, পাশাপাশি চলে,
এ যে বাস্তবতা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

