somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইডিয়া চাহিয়া পোস্ট

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ সময় পর ব্লগে লিখছি। সামু ব্লগের সবাইকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি সামু ব্লগে অনেক ভাল এবং পরিপক্ক চিন্তার মানুষের আনাগোনা।
আমার একটা ভাল আইডিয়া দরকার।
আমার গ্রামে ৩৩ শতাংশ একটা জায়গা আছে। যেখানে আমি সমাজ কল্যানমূলক কিছু করতে চাই। এবং প্রজেক্ট টা এমন হলে ভাল হয়, যাতে করে প্রজেক্ট পরিচালনার জন্য কিছু ইনকামও সেখান থেকে আসে। কারন, শুধুমাত্র নিজের ইনকাম দিয়ে সমাজ কল্যানমূল প্রজেক্ট পরিচালনা করার মত আর্থিক সামর্থ আমার নেই। হতে পারে সেটা স্কুল, মাদরাসা, ক্লাব, সংঘ, এতিমখানা, বৃদ্ধাশ্রম, প্রতিবন্ধিদের জন্য কিছু অথবা অন্য কিছু। কোন নতুন আইডিয়া হলে সবচেয়ে ভাল। উল্লেখ্য যে, আমার এলাকার স্থানীয় মানুষেরা আর্থিকভাবে খুব সাবলম্বিও নয়। যাতে করে অামার কিছু ইনকাম ও হবে এবং সামাজিক সেবা/ উন্নয়নমূলক কাজ ও হবে। গ্রামের মহিলাদের সাথেও কথা বলে দেখেছি, তারা কাজ করে আর্থিক সচ্ছলতা আনতে আগ্রহী। আমি প্রথমে একটা আদর্শ স্কুলের কথা মাথায় রেখে স্টাকচার তৈরিতে হাত দিয়েছি, যার ৪০% কাজ শেষ করেছি। চেয়েছিলাম এই স্কুলের শিক্ষদান প্রক্রিয়া প্রচলিত শিক্ষা ব্যাবস্থার চেয়ে আলাদা হব। ইতোমধ্যে বেশ কিছু টাকাও ইনভেস্ট করেছি, হাতের টাকাও ফুরিয়ে আসছে। কিন্তু অনেকেই আমাকে এখন নিরুৎসাহিত করছে। সবচেয়ে বড় কথা একটা স্কুল করার জন্য কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, আমার তাও ভাল জানা নেই। আবার কোন অনুদান পাওয়া যাবে কিনা অথবা কিভাবে পাওয়া যাবে, তাও জানি না। অনেকটা গেঁড়াকলে পড়ার অবস্থা আমার। মাঝ পথে পথ হারিয়েছি। আপনাদের মাথায় নতুন কোন আইডিয়া আছে, যাতে করে আর্থিকভাবে সমস্যা কাটিয়ে সমাজহিতকর কাজ করা যাবে? তাহলে পুরো প্রক্রিয়াটাসহ আমাকে জানান। এমনও হতে পারে, আপনাদের মাথায় আইডিয়া আছে, কিন্তু জমি ম্যানেজ করতে পারছেন না। সেই আইডিয়াটা আমাকে দিন, দেখি কাজে লাগাতে পারি কিনা। তাহলে আমার ইচ্ছাটাও বাস্তবে রুপ পেত সঙ্গে আপনারটাও।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×