'দাতাগোষ্ঠীর চাপে' দেশের পানি ব্যবস্থাপনা ও সরবরাহ বেসরকারি খাতে ছেড়ে না দেওয়ার পাশাপাশি পানির 'বাণিজ্যিকীকরণ' বন্ধের দাবি জানানো হয়েছে।
শনিবার রাজধানীতে 'নগরবাসীর পানির অধিকার: পানি-বাণিজ্য' শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
কমরেড মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে নাগরিক সংহতি আয়োজিত ওই সভায় বক্তারা ভবিষ্যতের বিবেচনায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের পরিবর্তে পরিবেশবান্ধব ভূ-উপরিস্থ পানি ব্যবহারেরও তাগিদ দেন।
পানি সরবরাহ খাতের বেসরকারিকরণে দাতাদের চাপের প্রতি ইঙ্গিত করে সাংসদ রাশেদ খান মেনন বলেন, "পানি নিয়ে বাণিজ্যিকায়নের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা ভয়ঙ্কর রূপ নিয়েছে। এটা ঠেকাতে না পারলে সঙ্কট আরো জটিল রূপ নেবে।"
মেনন ভূ-গর্ভস্থ পানি তোলার চেয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, "এজন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে কেবল বুড়িগঙ্গা বাঁচাতে পারলেই পানি সঙ্কট ছাড়াও ঢাকার অর্ধেক সমস্যা কমে যাবে।"
পানির দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানিয়ে তিনি পানি ব্যবস্থাপনার সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।
সাংসদ হাসানুল হক ইনু বলেন, "পানির ব্যবস্থাপনা কারা করবে তা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। দাতাগোষ্ঠী আইএমএফ কিংবা বিশ্বব্যাংকের চাপের পরও ওয়াসাকে টিকিয়ে রাখা হয়েছে।"
বাণিজ্যিকভাবে পরিচালনার উদ্দেশ্যে ওয়াসাকে কোনোভাবেই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
ইনুও ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপের পাশাপাশি পানি ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব প্রকল্প গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, এসব প্রকল্প শুধু রাজধানীকেন্দ্রিক না করে সরকারকে খাল, বিল, জলা, নদী, পুকুর রক্ষা করে সামগ্রিক পানি ব্যবস্থাপনার পরিকল্পনা নিতে হবে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান বলেন, সেবামূলক বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ওয়াসার অনেক সীমাবদ্ধতা থাকলেও এটি পুরোপুরি ব্যবসায়িক মনোভাব নিয়ে পরিচালিত হয় না।
তিনি বলেন, "ঢাকার বিভিন্ন বস্তিতে পানি সরবরাহে বেশ কয়েকটি এনজিও কাজ করলেও একে বেসরকারিকরণ বলে ভাবার কোনো কারণ নেই"।
ঢাকা ওয়াসার ঘাটতির পাশাপাশি পানি সরবরাহে বিভিন্ন এলাকার বৈষম্য নিরসন এবং অপচয় রোধে ওয়াসার সার্বিক চেষ্টার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
রাজধানীর ৮৫ শতাংশ পানি ভূ-গর্ভস্থ উৎস থেকে সংগৃহীত হয় জানিয়ে তিনি বলেন, "এটা মোটেও পরিবেশবান্ধব নয়।"
ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী ১০ বছরের মধ্যে ৮০ ভাগ পানি ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। গভীর নলকূপ দিয়ে অনবরত পানি তোলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়া ছাড়াও এর ফলে ভূমি ধসের আশঙ্কা রয়েছ্ েবলে বিশেষজ্ঞরা সতর্ক করে থাকেন।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ প্রসঙ্গে বলেন, রাজধানীর চারদিকের জলাভূমি ও ফাঁকা স্থান দখল হয়ে যাওয়ায় ভূ-গর্ভে পানি জমার সুযোগ নেই বললেই চলে।
এজন্য আবাসন শিল্পের 'তথাকথিত ডেভেলপারদের' দায়ী করে তিনি জানান, এদের ভূ-গর্ভস্থ পানি রিচার্জ করতে বাধ্য করার ব্যবস্থা নেওয়া হবে।
কোনো 'অজুহাতেই' পানিকে বেসরকারি খাতে না দেওয়ার দাবি জানান ঢাকা ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ শীশ।
নাগরিক সংহতির সভাপতি অধ্যাপক এএসএম আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় 'পানি সরবরাহ ব্যবস্থাপনা: নাগরিক অধিকার বনাম বাণিজ্য চিন্তা' নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক রাজু আহমেদ।
এতে হাওর উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী এনামুল হক, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সদস্য সচিব মিহির বিশ্বাস, শনির আখড়া পানি বিদ্যুৎ আন্দোলনের সংগঠক মোসলেম উদ্দিন মাসুম, অ্যাকসন এইড এর ভারপ্রাপ্ত টিম লিডার তৌহিদ ইবনে ফরিদ প্রমুখও বক্তব্য দেন ।
প্রবন্ধে রাজু আহমেদ বলেন, গত এক দশকে বিশ্বব্যাংক ও আইএমএফ এর পরামর্শে ওয়াসাকে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার চিন্তা অনেক দূর এগিয়েছে। ঋণদাতারা বারবার বলছে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য যে বিপুল পরিমাণ বিনিয়োগ দরকার তা বাংলাদেশ সরকারের পক্ষে বিনিয়োগ সম্ভব নয়। এজন্য তারা পানি খাতের বেসরকারিকরণের দাবি জোরদার করেছে।
ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ শীশ বলেন, এডিবি'র এক জরিপ প্রতিবেদনেও ওয়াসার কিছু জোনকে বেসরকারিখাতের মাধ্যমে পরিচালনা, উৎপাদন ও সরবরাহের সুপারিশ করা হয়। এজন্য প্রতিনিয়ত চাপ বাড়ছে। তবে এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
----------------------------
সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম
পানি ব্যবস্থাপনা বেসরকারি খাতে না ছাড়ার দাবি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।