আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর টেস্ট র্যাঙ্কিংয়ে তলানিতে পড়ে থাকতে পারে বাংলাদেশ। কিন্ত গেল বছর (২০০৯) সবচেয়ে সফল দল ছিল এই বাংলাদেশই, কি টেস্ট, কি ওয়ানডে, উভয় ধরনের ক্রিকেটে।
বাংলাদেশ ২০০৯-এ টেস্ট খেলেছে তিনটি। জয় পেয়েছে দু'টি ও হেরেছে একটিতে। সাফল্যের হার ৬৬.৬৬। বাংলাদেশের পেছনে রয়েছে অস্ট্রেলিয়া (৫৩.৮৪) ও ভারত (৫০.০০)।
গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে দু'টি টেস্ট জেতে বাংলাদেশ। এর আগে জানুয়ারিতে হার মানে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্টে। আর ১৩ টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে সাতটি, হেরেছে তিনটি ও ড্র করেছে তিনটিতে। অন্যদিকে ভারত ছয় টেস্টে জিতেছে তিনটি ও ড্র করেছে তিনটিতে। হার মানেনি একটিতেও।
একদিনের ম্যাচেও সাফল্যের দিক দিয়ে ভারত ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। ১৯টি ম্যাচ খেলে জিতেছে জিতেছে ১৪টি ও হেরেছে ৫টিতে। সাফল্যের হার ৭৩.৬৮।
৩১ ওয়ানডে খেলে ভারত জয় পেয়েছে ১৭টি ও হেরেছে ১০টিতে। আর ৪ ম্যাচে ফলাফল না হওয়ায় দেশটির সাফল্যের হার দাঁড়িয়েছে ৬২.৯৬। সাফল্যের ৬২.১৬ হার নিয়ে ভারতের পেছনে ঠিক রয়েছে অস্ট্রেলিয়া। ৩৯ ম্যাচে তারা জিতেছে ২৩টি, হেরেছে ১৪টি ও ফলাফল হয়নি দুই ম্যাচে।
এছাড়া আরেকটি সাফল্য রয়েছে বাংলাদেশের। গত বছর সর্বনিু ৪৪ রানে অল-আউট করে দিয়ে হতাশায় ডুবিয়েছে জিম্বাবুয়েকে।
সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম
২০০৯ এর সবচেয়ে সফল ক্রিকেট খেলুড়ে দেশ বাংলাদেশ


এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।