somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান ইলিয়াসের স্ত্রী

৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপির নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মিনতি করে বলেছেন, ‘দয়া করে আপনার সঙ্গে দেখা করার জন্য একটু সময় ও সুযোগ দেন। যেকোনো মূল্যে ইলিয়াস আলীকে উদ্ধার করে দিন।’
আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বনানীর নিজ বাসভবন ‘সিলেট হাউসে’ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তাঁর দুই ছেলে ও মেয়ে পাশে ছিল।

তাহসিনা রুশদির বলেন, ‘সংবাদপত্রে বিভিন্ন ধরনের প্রতিবেদনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কথা জানছি। যদি কোনো শর্তও থাকে, তা আমাদেরকে জানানো হোক। যেকোনো শর্তে আমরা তাঁকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। অর্থ, সম্পদ, ক্ষমতা কোনো কিছুই আমার চাই না।’
তাহসিনা রুশদির অভিযোগ করেন, তাঁর পরিবার শুধু অনিশ্চয়তাই নয়, অনিরাপত্তা ও আতঙ্কের মধ্যে বাস করছে।

ইলিয়াস আলীর স্ত্রী বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সরকার তাঁর বিরুদ্ধে আইনসম্মত যেকোনো ব্যবস্থা নিতে পারে। তাতে আমাদের কারও কোনো আপত্তি নেই। যদি কোনো বিষয় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করাও হয়ে থাকে, তাহলে অন্তত আমাদের জানানো হোক ইলিয়াস আলী জীবিত আছেন, তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। একজন নাগরিক হিসেবে অন্তত এটুকু দাবি করা কোনো অন্যায় চাওয়া নয়।’

তাহসিনা রুশদির বলেন, ‘গত ১৭ এপ্রিল রাতে বাইরে থেকে ফেরার পথে আমার স্বামীকে বাড়ির কাছাকাছি থেকে গাড়ি থামিয়ে জোর করে তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে তুলে নেওয়া হয়েছে আমাদের গাড়িচালক আনসার আলীকে। কারা নিয়ে গেছে আমরা জানি না। আমরা শুধু তাদের ফেরত পেতে চাই।’

তাহসিনা রুশদির আর বলেন, ‘আমার স্বামী রাজনীতি করতেন, কিন্তু আমি ও আমার সন্তানেরা কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা কেউ কখনো রাজনীতি করতেও চাই না। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার স্বামীকে জীবিত ফিরে পেতে চাই। আমার সন্তানেরা তাদের বাবাকে ফেরত চায়। আমার বৃদ্ধা শাশুড়ি তাঁর সন্তানের পথ চেয়ে বসে আছেন। ইলিয়াস আলীকে তিনি তাঁর বুকে ফেরত পেতে চান।’
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির বলেন, ‘আমার সন্তানেরা বারবার প্রশ্ন করে, আব্বু কোথায়, কখন আসবে। আমি কোনো জবাব দিতে পারি না। আমার কোনো জবাব নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহসিনা রুশদির জানান, সর্বশেষ তিন দিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছিল। তারা বলেছে, তারা চেষ্টা করছে, তদন্ত করছে।

ইলিয়াস আলীর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে আশাবাদী কি না, এমন প্রশ্নের জবাবে তাহসিনা রুশদির বলেন, ‘১৩-১৪ দিনের ফলাফল একই। তাহলে কীভাবে আমি আশাবাদী হব।’
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

×