somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতি আড়াল করতে ইলিয়াসকে গুম করেছে সরকার

১২ ই মে, ২০১২ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছেন, সরকার নিজেদের দুর্নীতি আড়াল করতে ইলিয়াসকে গুম করেছে। সরকার টার্গেট করেছে, বিএনপির দক্ষ সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া বা তাদের গুম করা। এভাবে সরকার বিরোধী দলের আন্দোলন দমন করতে চায়।

আজ শনিবার বিকেলে গাজীপুরের কাপাশিয়া উপজেলার ঘাগটিয়া চালার বাজারসংলগ্ন ওয়েলফেয়ার ক্লাব মাঠে এক জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘বিদেশিরা বলে গেছে, এই সরকার এত দুর্নীতি করেছে যে দেশের কোনো উন্নতি হতে পারে না। তারা পদ্মা সেতু করতে পারেনি। আমরা ক্ষমতায় আসলে দুটি পদ্মা সেতু করব।’
জনসভায় খালেদা জিয়া আরও বলেন, যারা খুন ও গুমের রাজনীতি করে, তাদের কাছে মানুষ ভালো কিছু আশা করতে পারে না। তাই দেশকে বাঁচাতে হলে বর্তমান সরকারকে পরিবর্তন করতে হবে। আর এ জন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার।

বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপি কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। দেশে এখন খুন, গুম ও দুর্নীতির রাজনীতি চলছে বলে তিনি মন্তব্য করেন।
জনসভায় বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক এম এ মান্নান, জয়নুল আবদিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম অভিযোগ করেছেন, গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের কর্মীরা রাজেন্দ্রপুর-কাপাশিয়া সড়কের প্রায় ৩৫টি তোরণ এবং বহু ডিজিটাল ব্যানার ছিঁড়ে ফেলেছেন।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

×