এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে! কুইক রেন্টাল বাস্তবায়নে ত্রুটি ছিল: সুবিদ আলী
২৪ শে মে, ২০১২ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকারের কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প গ্রহণ সময়োপযোগী পদক্ষেপ ছিল। কিন্তু এর বাস্তবায়নে ত্রুটি ছিল। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।
সংসদ ভবনে বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সুবিদ আলী বলেন, বর্তমান সরকারের শুরুতে কমিটি কুইক রেন্টালের পক্ষে জোরালো মত দিয়েছিল। কারণ তখন কুইক রেন্টালের প্রয়োজন ছিল। তবে এখন আর এর প্রয়োজন নেই।
সুবিদ আলী বলেন, বর্তমান সরকারের মেয়াদের শুরুতে বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার ২৬৭ মেগাওয়াট। গত সাড়ে তিন বছরে যোগ হয়েছে তিন হাজার ৩০০ মেগাওয়াট। এর মধ্যে কুইক রেন্টাল থেকে পাওয়া গেছে এক হাজার ২০০ মেগাওয়াটের মতো। একই সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২৪ লাখ গ্রাহককে নতুন সংযোগ দিয়েছে। ১৫ লাখ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ। সুতরাং সে সময়ে কুইক রেন্টালের বিদ্যুৎ না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো।
সুবিদ আলী বলেন, মন্ত্রণালয় নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায়। তারা পুরোনোগুলো রক্ষণাবেক্ষণ করতে চায় না। কিন্তু কমিটির সুপারিশ হলো পুরোনোগুলো মেরামত করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন