২৯ নেতার পিডব্লিউ প্রত্যাহারের শুনানি ১৪ জুন
১০ ই জুন, ২০১২ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ২৯ নেতার আদালতে উপস্থিত করার পরোয়ানা ফেরত চেয়ে অবেদন করা হয়েছে।
আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ২৯ আসামির আইনজীবীরা এ আবেদন করেন।
ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান ১৪ জুন এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, মির্জা ফখরুলসহ শীর্ষস্থানীয় নেতারা এ মামলায় জামিনে আছেন এবং অন্য একটি মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
তাই এ মামলায় আসামিদের আদালতে হাজির করা-সংক্রান্ত পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহার করা আবশ্যক। অন্যথায় জামিনে মুক্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে।
আরেক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, বিএনপির ডাকা সমাবেশে যাতে অংশ নিতে না পারে, সে জন্য ১৮ দলীয় নেতাদের আটকে রাখার জন্য আইনগত কৌশল দেখিয়ে ওই পরোয়ানা প্রত্যাহার করা হয়নি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন