somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্ত্রীরা চড় থেকে সাবধান!

২১ শে জুন, ২০১২ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চড় থেকে সাবধান!

ভারতের দুই মন্ত্রীকে চড় মেরে আলোড়ন তোলা যুবক হারবিন্দার সিং এবার তৃতীয় এক মন্ত্রীকে একইভাবে হেনস্তা করার মতলব করেছেন। এ ব্যাপারে দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, চড় থেকে সাবধান! আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

২৭ বছর বয়সী যুবক হারবিন্দারের জীবনের লক্ষ্য বড় অদ্ভুত। গত বছর দেশটির বড় মাপের দুই রাজনীতিকের গালে চড় বসিয়েছিলেন তিনি। দুর্নীতি ও জিনিসপত্রের দাম বাড়ানোর অভিযোগ তুলে তিনি একই কাণ্ড ঘটানোর পরিকল্পনা নিয়েছেন বলে গোয়েন্দা সংস্থার দাবি।

খবরে বলা হয়েছে, ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) হারবিন্দার সিংয়ের ব্যাপারে একটি সাধারণ সতর্কতা জারি করেছে। ওই সতর্কতায় বলা হয়েছে, ২০১১ সালে মাত্র পাঁচ দিনের ব্যবধানে সাবেক টেলিকম-মন্ত্রী সুখরাম ও কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ারকে চড় মারার পর তিনি এখন মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী কপিল সিবালকেও প্রকাশ্যে চড় মারতে পারেন।

সূত্রের দাবি, হারবিন্দার সিং কিছু সংগঠনের পৃষ্ঠপোষকতা পেয়ে এ কাজ করতে পারেন। এ সতর্কতার পরিপ্রেক্ষিতে ইন্টালিজেন্স ব্যুরোর একটি দল গতকাল বুধবার হারবিন্দার সিংয়ের বাসায় গিয়ে এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে গতকাল ফোনে আলাপকালে হারবিন্দার সিং বলেন, ‘হ্যাঁ, আমি কপিল সিবালকে চড় মারতে চাই। আমি এমন একটি সুযোগের অপেক্ষায় আছি।’ গোয়েন্দা কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করেছেন বলেও তিনি নিশ্চিত করেন।
আইবি দিল্লি পুলিশকে এ ব্যাপারে জানিয়ে সতর্ক থাকতে বলেছে। সূত্র জানায়, এটি একটি সাধারণ সতর্কতা। হারবিন্দার সিং মন্ত্রীকে চড় মারতে পারেন বলে এর মধ্যে কপিলকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এই সতর্কতা জারির পর নয়াদিল্লি পুলিশ ও পুলিশের অন্যান্য শাখা তাঁর ওপর কড়া নজর রাখছে। এ ছাড়া কপিলের অনুষ্ঠানের তথ্যও গোপন রাখা হচ্ছে।
দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, ‘সিং মানসিকভাবে ভারসাম্যহীন বলেই এমন কাজ করার কথা বলছেন। তবে আমরা এ ধরনের কোনো ঘটনা ঘটার আশঙ্কা দেখছি না।’


(প্রথম আলো থেকে কপি পেস্ট)

২০টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

×