somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘রবিন হুড’ মেয়র!!!

১৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কল্পকাহিনির নায়ক রবিন হুড ধনী ব্যক্তিদের সম্পদ লুট করে গরিবদের বিলিয়ে দিত। বাস্তবের ‘রবিন হুড’ তার মতো লুটেরা-দস্যু নন; রীতিমতো আইনের লোক। তিনি জোর করে মুদিসামগ্রী নিয়ে আসছেন অভিজাত বিপণিবিতান থেকে; আর তা বিলিয়ে দিচ্ছেন গরিবদের মধ্যে।
এই ‘রবিন হুড’ হলেন স্পেনের আঞ্চলিক আইনপ্রণেতা ও মারিনালেদা শহরের মেয়র হুয়ান ম্যানুয়েল সানচেজ। এ ঘটনায় এরই মধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সরকার। আজ বুধবার রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, মেয়র হুয়ান সানচেজ বিভিন্ন বিপণিবিতান থেকে মুদিসামগ্রী একরকম জোর করে নিয়ে আসেন। এতে তিনি ব্যবসায়ীদের ক্ষোভের কারণ হলেও গরিবদের মধ্যে ‘রবিন হুড’ ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। অর্থনৈতিক মন্দার বিরূপ প্রভাবে নিদারুণ কষ্টে থাকা লোকজন এসব জিনিস পেয়ে উপকৃত হচ্ছে।

স্পেনের আন্দালুসিয়ার দক্ষিণাঞ্চলের ওই শহরে দুই হাজার ৬৪৫ জন লোকের বাস। এরই মধ্যে ছিনিয়ে নেওয়া খাদ্যসামগ্রী গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত চুরির জন্য দুটি অভিযানে যাওয়া সাত ব্যক্তি আটক হয়েছেন। তাঁদের মধ্যে শ্রমিক সংঘের কয়েকজন সদস্যও আছেন। তাঁরা বিপণিকেন্দ্রে ঢুকে দুই চাকার গাড়ি ভর্তি করে খাবার নিয়ে মূল্য না দিয়েই বেরিয়ে আসেন। দোকানের বাইরে মেয়র দাঁড়িয়ে ছিলেন।
সানচেজ বলেন, আন্দালুসিয়ার আঞ্চলিক আইনপ্রণেতা হিসেবে অপরাধ থেকে পার পাওয়ার সুযোগ আছে তাঁর। তবে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে বিচার করলে তিনি খুশি হবেন। এখানে অনেক গরিব মানুষ আছে, যাদের কোনো খাবার নেই। স্পেনের বিশৃঙ্খল ও বিষম অর্থনীতির দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করতে চান তিনি, যার জন্য বেছে নিয়েছেন এই পথ।

২০০৭ সাল থেকে স্পেনে গরিব মানুষের সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে। চার ভাগের এক ভাগ শ্রমিকের এখন কোনো কাজ নেই এবং লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। অন্যদিকে স্পেনের রক্ষণশীল সরকার বলেছে, একজন কর্মকর্তা এভাবে আইন অবজ্ঞা করতে পারেন না।

স্পেনের ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপি) মুখপাত্র আলফনসো আলনসো সানচেজের উদ্দেশে বলেন, ‘আপনি চাইলেই রবিন হুড হতে পারেন না। এই মানুষটি স্রেফ প্রচার পাওয়ার জন্যই এসব করছেন।’
স্পেনে অর্থনৈতিক সংকটে নিমজ্জিত প্রদেশগুলোর মধ্যে আন্দালুসিয়া অন্যতম। বর্তমানে সেখানকার প্রতি তিনজনের একজন শ্রমিক বেকার।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

×