somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রদলের সভাপতি কাদের, সাধারণ সম্পাদক হাবিব

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আব্দুল কাদের ভূঁইয়াকে সভাপতি ও হাবিবুর রশিদকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১ সদস্যের এ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন।
নতুন কেন্দ্রীয় কমিটিতে রাগিব আহসানকে সাংগঠনিক সম্পাদক, বজলুল করিম চৌধুরীকে জ্যেষ্ঠ সহ-সভাপতি, এস এম ওবায়দুল হককে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
একই সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রদলের ১৫১ সদস্যের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি হয়েছেন মহিদুল হাসান, সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি সাদীউল কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটিতে আছেন: সভাপতি ফয়সল আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোহসিন বিশ্বাস, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাগিব রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ।

ঢাকা মহানগর (উত্তর): ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবুল মুনসুর খান, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান, জ্যেষ্ঠ সহ-সভাপতি শরিফ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন।

ঢাকা মহানগর (দক্ষিণ): ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, জ্যেষ্ঠ সহ-সভাপতি মির্জা আসলাম আলী এবং এ এ জহির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক।

(প্রথম আলো অন লাইন নিউজ)
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×