somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তল্লাশিতে সৌদি নারীদের নেকাব খুলতে হবে

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তল্লাশিতে সৌদি নারীদের নেকাব খুলতে হবে

অনলাইন ডেস্ক | তারিখ: ০৬-১১-২০১২


নিরাপত্তা তল্লাশির সময় সৌদি নারীরা এখন আর মুখে নেকাব রাখতে পারবেন না। গত রোববার নেকাব রাখার পক্ষে রক্ষণশীলদের একটি আবেদন নাকচ করে দেয় দেশটির শুরা পরিষদ। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ তথ্য জানায়।
সৌদি গেজেট অনুযায়ী, এত দিন একটি খসড়া আইনের ভিত্তিতে তল্লাশির সময় সৌদি নারীদের মুখে নেকাব থাকা বাধ্যতামূলক ছিল। এমনকি তাঁদের পরিচয়পত্রে ছবির পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহূত হতো।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, সৌদি বাদশাহ আবদুল্লাহ নিয়োজিত শুরা কাউন্সিল রক্ষণশীলদের এ আবেদন নাকচ করে দেয়। তবে নারীদের তল্লাশিকাজে নারী নিরাপত্তাকর্মীরাই থাকবেন বলে জানানো হয়। নতুন আইনটি কে বা কারা প্রস্তাব করেছে, সে ব্যাপারে কিছু জানায়নি শুরা কাউন্সিল।
সৌদি আরবে সুন্নি সম্প্রদায়ের ওয়াহাবি মতাবলম্বী পুরুষ ও নারীরা জনসম্মুখে পরস্পরকে এড়িয়ে চলেন। এমনকি নারীদের কোনো কাজ করতে, কোথাও বেড়াতে যেতে বা ব্যাংক হিসাব খুলতে পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়।

সম্প্রতি বাদশাহ আবদুল্লাহর সরকার শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের সামনে নিয়ে আসার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী পৌর নির্বাচনে নারীদের ভোটাধিকারেরও সুযোগ দেওয়া হয়েছে। তবে রক্ষণশীল গোষ্ঠীগুলো এ ধরনের সংস্কারের ঘোর বিরোধী।

(প্রথম আলো থেকে কপি পেষ্ট)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×