এবার যমুনার বুক থেকে ফিরে আসা বেশ কষ্টকর ছিল।
এই যে দূরে
লক্ষ যোজন দূরে,
যেখানে নাই আর তোমার কোনও ছলনা, যমুনা,
তবুও কিভাবে তুমি এই দুই চোখে প্রবাহিত হও!
আমার এই মনের শরীর জুড়ে ,
আমার আত্মার গোপন ঘরের ভিতর!
তুমিইতো চিনিয়েছ আমাকে জীবন,
তোমার প্রতিটি ঢেউয়ের ইঙ্গিতে আমি শিখেছি হাঁটা এই পৃথিবীর বুকে,
তোমার গভীরে তলিয়ে নিয়ে যেতে যেতে
তুমি দেখিয়েছ কিভাবে গভীর অন্ধকারে হাজার সূর্য জ্বলে।
জীবন।
জীবন বুঝি একেই বলে।
আজ লক্ষ যোজন দূরে জীবন নৌকার ছাওয়ে বসে
তোমারি কথা মনে পড়ে।
যমুনা, তোমার বুক থেকে ফিরে আসা এবার আমার বেশ কষ্টকর ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



