somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচার, David Bergman এবং কিছু প্রশ্ন

২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শওগাত আলী সাগর
David Bergman এর নামটি বাংলাদেশের সচেতন মহলে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধীতাকারী যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল সম্পর্কে তার একটি লেখা নিয়ে আদালত আবমাননার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ এখনো নিষ্পন্নের অপেক্ষায় আছে।বহিবিশ্বের দুএকটি মিডিয়ায় ট্রাইব্যুনাল নিয়ে তার লেখা পড়ার সুযোগ হয়েছে। কিছুদিন আগে টরন্টোর সিবিসি রেডিওকে তিনি একটি সাক্ষাতকারও দিয়েছেন। তাঁর লেখা পড়ে এবং ইন্টারভিউ শুনে আমার ধারনা হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ‘আন্তর্জাতিক মান’ নিযে তিনি বেশ সন্দিগ্ন, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এ নিয়ে তিনি একধরনের ‘কেমপেইন’ও চালাচ্ছেন। আমরা জানি, যুদ্ধাপরাধীদের রাজনৈতিক প্ল্যাটফরম জামাতে ইসলামি ও তাদের মিত্ররাও যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগটিকে প্রশ্নবিদ্ধ করতে ঠিক একই ধরনের প্রচারনা চালাচ্ছেন।
David Bergman সম্পর্কে খুব বেশি জানার সুযোগ আমার হয়নি। ঢাকারা ইংরেজি দৈনিক নিউএজ পত্রিকার বিশেষ রিপোর্ট বিষয়ক সম্পাদক হিসেবে তিনি কাজ করছেন বলে মিডিয়াসূত্রে জানা গেছে। কোনো মিডিয়ায় বিশেষ রিপোর্ট বিষয়ক আলাদা পূণাঙ্গ একজন সম্পাদক থাকেন এমন কথা অবশ্য আমি এই প্রথম জানলাম। স্বীকার করি- এটা আমার জানার সীমাবদ্ধতা। বাংলাদেশের মিডিয়া যে যথেষ্ট স্মার্ট হয়েছে এটি তার একটি প্রমান বইকি। ঢাকার ইংরেজি দৈনিক ডেইলি স্টার দিয়ে বাংলাদেশের মিডিয়ায় কাজ শুরু করা David Bergman বিডিনিউজ২৪ডটকমেও কাজ করেছেন। নিউএজের বাইরে ‘এশিয়া কলিং’ নামের একটি পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিজের পরিচিতি উল্লেখ করেছেন তিনি।
David Bergman নিউএজের সবধরনের বিশেষ রিপোর্ট এর দেখভাল করেন নাকি কেবলমাত্র যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক রিপোর্ট দেখভাল করেন সেটা অবশ্য আমাদের জানা কঠিন।তবে তিনি নিয়মিতই যুদ্ধাপরাধীদের বিচারকাজ প্রত্যক্ষ্য করতে ট্রাইব্যুনালে যান এবং ট্রাইব্যুনালের কার্যক্রম এর একধরনের ধারাবিবরনী তিনি তার ব্লগেও প্রকাশ করছেন। যদ্দুর জানি, বাংলাদেশের কোনো আদালতেই ভিডিও বা অডিও রেকর্ডার ব্যবহার করতে দেওয়া হয় না। বিচার কার্যক্রম বা বাদী,বিবাদী কিংবা সাক্ষীদের জিজ্ঞাসাবাদের ধারাভাষ্য রেকর্ড করা যায় না। কিন্তু David Bergman তার ব্লগে নিয়মিতই এইসব জিজ্ঞাসাবাদের হুবুহুধারাবিবরনী প্রকাশ করে যাচ্ছেন। সেটি কিভাবে সম্ভব? দীর্ঘ জিজ্ঞাসাবাদের হুবহু সংলাপ তিনি শুনে শুনে মাথায় রেখে লিখে ফেলেছেন- সেটি বিশ্বাস করার মতো কোনো বক্তব্য নয়। তাহলে কি তিনি ট্রাইবুনালে রেকর্ডার বা কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন? ট্রাইব্যুনাল নিয়মিত কাভার করেন এমন একজন সাংবাদিক বন্ধুর কাছে শুনেছি ট্রাইব্যুনালে নাকি তাদের সেল ফোনও নিয়ে যেতে দেওয়া হয় না। তাহলে David Bergman পুরো ট্রাইব্যুনালের কার্যক্রম কিভাবে রেকর্ড করে নিয়ে প্রচার করছেন?
যে কোনো বিচারকাজের স্বচ্ছতার পক্ষে আমি। যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও গ্রহনযোগ্য এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার কাজ পরিচারিত হবে সেই দাবি আমারও। কিন্তু ‘মিডিয়ার লোক’ এই সুযোগ কাজে লাগিয়ে কেউ বেআইনি সুবিধা নিলে আমাদের আপত্তি জানানোর অধিকার থাকে। David Bergman আ্‌ইনসিদ্ধ প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের কার্যক্রমের ধারাবাহিক হুবহু ধারাবিবরনী তার ব্লগে প্রকাশ করছেন কী না সেই ব্যাপারে জানতে চাওয়াও আমাদের অধিকারের আওতায়ই পড়ে। এ ব্যাপারে সুষ্পষ্ট ব্যাখ্যা পাওয়া না গেলে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ততপর গোষ্ঠীটি আরো উতসাহী হয়ে পড়বে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×