somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

’খুন হয়ে যাওয়া’ তিতাস এবং মিডিয়ার নির্লিপ্ততা

০৪ ঠা জানুয়ারি, ২০১২ ভোর ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শওগাত আলী সাগর
‘খুন হয়ে যাওয়া তিতাস’- এ পর্যন্ত পড়ে যে কারো মনেই ‘তিতাস’ নামের কারো প্রাণহানির আশংকাই মনে উঁকি দেবে নিঃসন্দেহে। সামাজিক যোগযোগের নেট্ওয়ার্কগুলোতে গত কযেকদিন ধরে এই শব্দগুলো নিয়ে বেশ তোলপাড় হচ্ছে। কাহিনীটা অবশ্যই খুনের, তবে সেটা কোনো মানুষের নয়। একটি নদীর খুন হয়ে য্ওায়ার কাহিনী নিয়ে তোলপাড় চলছে ব্লগে ব্লগে,ফেসবুকে। বিকল্প মিডিয়াকে কাঁপিয়ে দিল্ওে এই কাহিনীটি এখন পর্যন্ত ঢাকার মুলধারার মিডিয়ার দৃষ্টিই আকর্ষন করতে পারে নি। কেন পারে নি সেটাও সম্ভবত মিলিয়ন ডলারের প্রশ্ন হয়ে উঠেছে।
বাংলাদেশে নদী কিংবা লেক খুন হয়ে য্ওায়া নতুন কোনো ঘটনা নয়।খোদ রাজধানীতে লেক দখল কিংবা ভরাট হয়ে য্ওায়ার খবর আমরা মুলধারার মিডিয়াতে হরহামেশাই দেখতে পাই। বুড়িগঙ্গা ভরাট করে ফেলার ঘটনাতো আদালত পর্যন্ত গড়িয়েছে। কিন্তু তিতাসের হত্যাযজ্ঞ যেন কারোই দৃষ্টি কাড়তে পারেনি। কেন পারেনি? এর সঙ্গে আ্ওয়ামী লীগ বা বিএনপি দলীয় নেতা এমপিদের সরাসরি সম্পৃক্ততা নেই বলে? না কি কোনো ভূমিদস্যু হাউজিং কোম্পানি এর সঙ্গে জড়িয়ে পড়েনি সে জন্য? রাজনীতি আর গোষ্ঠীস্বার্থে ব্যবহৃত হ্ওয়া মিডিয়ার কাছে এ্ দুটোই খুবই উপাদেয় ইস্যূ।তিতাসের খুন হ্ওয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা আছে কূটনীতির। প্রতিবেশি দেশ ভারতকে ট্রানজিট দিতে গিয়ে খুন করতে হয়েছে দেশের ঐতিহ্যবাহী এই নদীটিকে।
যদ্দুর জানা যায়, তিতার খুন হয়েছে প্রায় এক বছর আগে। কিন্তু এই দীর্ঘ সময়ে এটি কারোই চোখে পড়েনি। মিডিয়ার চোখে তো নয়ই, পরিবেশবাদী কোনো সংগঠন এমনকি ভারতের ’আধিপত্যবাদের’ বিরোধীতায় ন্ওায়া খ্ওায়া হারাম করে দ্ওেয়া রাজনীতিকদের চোখ্ওে এটি ধরা পড়েনি। জাতির সামনে ঘটনাটি তুলে ধরেছে একুশে টেলিভিশন । ট্রানজিট নিয়ে তিন কিস্তিতে প্রচারিত একটি খবরের শেষ কিস্তি ছিলো তিতাসের এই করুন পরিণতির খবর। গত ২০ ডিসেম্বর এই সংবাদটি প্রচারিত হওয়ার পর থেকেই ফুঁসে উঠেছে বিকল্প মিডিয়া। বিকল্প মিডিয়া সূত্রে প্ওায়া তথ্য হলো, তিতাস নদীর ঠিকমাঝখানে রাস্তা বানিয়ে ভারতীয় পণ্যপরিবহনের সুযোগ করে দ্ওেয়া হয়েছে। সরকারি তরফে যেখানে বলা হচ্ছে ভারতকে এখনো ট্রানজিট দেওয়া হয়নি, তিস্তার পানি না পেলে ট্রানজিট নয়, সেখানে এক বছর আগ থেকে তিস্তার বুকে বাধ দিয়ে রাস্তা তৈরি হয় কিভাবে? না, এসব প্রশ্নের কোনো উত্তর প্ওায়া যায়নি। একুশে টেলিভিশনে সংবাদটি প্রচার হ্ওয়ার র্পও সরকারি তরফে এব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। হয়তো সরকারের কর্তাব্যক্তিরা ভেবেছেন- টেলিভিশনের খবর মানুষ মনে রাখবে না। হয়তো তাই হতো। বিকল্প মিডিয়া বিশেষ করে ব্লগাররা উদ্বিগ্ন হয়ে না পড়লে তিতাস খুন হয়ে য্ওায়ার ঘটনাটি এতো আবেদন তৈরি করতে পারতো না। কিন্তু মূলধারার মিডিয়া বিষয়টিকে আমলে নিলো না কেন?
বাংলাদেশের কোনো কোনো প্রধান দৈনিক তো নদী ভরাট,লেক ভরাট,গাছ কাটা নিয়ে রীতিমতো সামাজিক আন্দোলন করেছেন অতীতে। তাদের কাছে তিতাস ভরাট করে রাস্তা তৈরির বিষযটি কোনোই সংবাদ মূল্য পেলো না। অথচ তাদেরই উচিত ছিলো- বিষয়টিকে আলোচনায় নিয়ে এসে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করা। তাহলে কি মূলধারার মিডিয়া নিজস্ব এজেন্ডার বাইরে কোনো কিছুকে খবরের জন্য গুরুত্বপূর্ণ মনে করে না? তাদের দায়বদ্ধতা তাহলে কোথায় ? কে দেবে এর উত্তর।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা ও সম্পদ বণ্টনের রাজনীতি এবং এলিট সমাজ - নির্বাচনের আগের প্রশ্ন ও পর্যবেক্ষণ

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২১



ভোটের সময় এলেই একটি অতি পরিচিত দৃশ্য চোখে পড়ে। নির্বাচনপ্রার্থী, যিনি অভিজাত শ্রেণির প্রতিনিধি, সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গিয়েছেন। গ্রামের রাস্তা ধরে হাঁটছেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×