ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জ্যাকেওটি জনপ্রিয় হয়েছিল ‘নেহেরু জ্যাকেট’ নামে। আর এটি এখন টাইম ম্যাগাজিনের ‘সেরা ১০ বিশ্ব রাজনৈতিক নেতাদের ফ্যাশন ভাবনা’র তালিকায় স্থান করে নিয়েছে।

জ্যাকেটটি এসেছে উত্তর ভারতের আচকান থেকে। এর বৈশিষ্ট্য হচ্ছে, গলা বন্ধ কোটের মত একটি পোশাক। জ্যাকেটটি স্থান পেয়েছে ৭ম স্থানে।
টাইম ম্যাগাজিন তার তালিকায় স্থান করে দিয়েছে কিউবান নেতা ফিদেল ক্যাস্ট্রোর ট্রাকস্যুট, আর সাবেক চীনা নেতা মাও জেডং এর সাফারি স্যুট। তালিকায় আরো রয়েছে আমেরিকার সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটনের ট্রাউজার স্যুট আর আমেরিকার রাজনীতিবিদ সারাহ পোলিনের চশমা।
টাইম বলেছে, নেহেরু যখন ক্ষমতায় ছিলেন তখন তার পরিহিত এই জ্যাকেটটি জনপ্রিয় হয়ে যায় সবার কাছে। তিনি জনগণের সামনে আসতেন তাঁর এই বিখ্যাত জ্যাকেট পরিহিত অবস্থায়।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


