পান্তাভাত আর শুঁটকি মাছ খেয়ে ড্যারেন সামি...

১৪ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকায় আসার আগে ভোজনরসিক বাঙালির বিশেষ এক পদের সুনাম হয়তো কারো কাছে শুনে থাকবেন। সেই খাবার 'ট্রাই' করে দেখার পরামর্শও নিশ্চয়ই পেয়েছিলেন। কিন্তু এমন দিনে সেটা খেতে গেলেন যে পেটের পীড়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাই খেলা হলো না ড্যারেন সামির। আর ক্যারিবীয় অধিনায়কের পাকস্থলির এ বিভ্রাটের কারণ পান্তাভাত আর শুঁটকি মাছ!
যে জন্য তাঁর অনুপস্থিতিতে কাল প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ রামদিন। ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার জানিয়েছেন, 'বুধবার (পরশু) রাতেই প্রথম সামির পেটের সমস্যাটা দেখা দেয়। সেটি কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টাই তিনি করেছেন। কিন্তু এ ম্যাচ খেলার মতো ফিট হতে পারেননি। আশা করছি শনিবার দ্বিতীয় ওয়ানডের আগেই সেরে উঠবেন তিনি।' ক্যারিবীয় দলের মুখপাত্র স্পুনার অবশ্য পেট খারাপের কারণটা বলেননি। তবে জানা গেছে, পান্তাভাত আর শুঁটকি মাছ তাঁর পেটে না সওয়ার ফলেই এ অবস্থা। বুধবার রাতে হোটেলে নিজের রুমে ডিনার করার ঘণ্টাখানেক পর থেকেই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন সামি। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের লিয়াঁজো অফিসার ফাহিম মুনতাসির জানান, 'সামি ডিনারের জন্য পান্তাভাত ও শুঁটকি মাছের অর্ডার দিয়েছিলেন। আরো পরে জানতে পারি যে তাঁর পেট খারাপ হয়েছে।
সুত্র: কালের কন্ঠ
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন