বিয়ে করতে যাচ্ছেন সংগীত তারকা হৃদয় খান
১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মডেল কন্যা সুজানাকে বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা হৃদয় খান। তবে সেটা হতে যাচ্ছে একেবারেই হৃদয়ের বাবা-মায়ের অসম্মতিতে। হৃদয়ের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চলতি বছরের মাঝামাঝিতেই বিয়ে করছেন তারা। আর হৃদয়-সুজানা তাদের বিয়ের ঘোষণা দিতে পারেন এ মাসের শেষেই। তবে সুজানাকে বিয়ের ব্যাপারে ঘোর আপত্তি রয়েছে হৃদয়ের পরিবারের পক্ষ থেকে। হৃদয়-সুজানার বেশ কয়েক বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমে রূপ নেয় বছর খানেক আগেই। মূলত গেলো বছরের এপ্রিলে হৃদয়ের প্রকাশিত সর্বশেষ অ্যালবাম ছোঁয়া’র ‘আড়াল’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও’র মডেল হিসেবে কাজ করেন সুজানা। এই মিউজিক ভিডিও’র শুটিং করতে গিয়েই একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েন তারা। এরপর থেকেই ঘনিষ্ঠ হতে থাকে সেই সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানেই হৃদয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে সুজানাকে। এমনকি টিভি লাইভেও প্রায়ই সুজানার কথা বলেছেন হৃদয়। হৃদয়ের পল্টনস্থ স্টুডিওতেও সুজানার যাওয়া আসা ছিল নিয়মিত। হৃদয় যে কোন নতুন গান তৈরি করলেই প্রথমেই সুজানা ছিলেন তার শ্রোতা। এদিকে নতুন বছরের প্রথম দিনেই পল্টন থেকে মিরপুরে নিজের স্টুডিও শিফট করেছেন হৃদয়। এতদিন বাবা রিপন খান ও ভাই প্রত্যয় খানের সঙ্গে রাজধানীর পল্টনে একই ফ্লোরে কাজ করলেও বছরের শুরুতেই
আলাদা হয়ে যান হৃদয়। জানা গেছে মিরপুর ১-এ বাসা কাম স্টুডিও দিয়েছেন হৃদয়। তাই এতদিন সিদ্ধেশ্বরীস্থ অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করলেও এখন হৃদয় থাকছেন মিরপুরে। অন্যদিকে ৩রা জানুয়ারি ছিল হৃদয়ের জন্মদিন। এই বিশেষ দিনটির বেশির ভাগ সময়ই হৃদয় কাটিয়েছেন সুজানার সঙ্গে। জানা গেছে, এ দিনেই একে অপরকে বিয়ে করার মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত নেন তারা। বিষয়টি হৃদয়ের কয়েকজন কাছের বন্ধু-বান্ধবের মাধ্যমে প্রকাশিত হয়ে যায় মিডিয়ায়। এরপর
থেকেই মোবাইল ফোন বন্ধ রেখেছেন হৃদয়-সুজানা
দু’জনই। বহুবার চেষ্টা করেও তাদের ফোনে পাওয়া যায়নি। তবে মানবজমিনের সঙ্গে সরাসরি সুজানার ব্যাপারে নিজের ও পরিবারের ঘোর আপত্তির কথা জানিয়েছেন হৃদয় খানের বাবা স্বনামধন্য জিঙ্গেল নির্মাতা-সংগীত পরিচালক রিপন খান। তিনি জানান, ‘আমি আসলে বিষয়টি অনেকের কাছে শুনেছি। আমার শুভাকাঙ্ক্ষিরা এই বিষয়টি আমাকে ফোন ও এসএমএসের মাধ্যমে জানাতেন। অনেকেই বলেছেন হৃদয় থেকে সুজানা নাকি ১০-১২ বছরের বড়। আর হৃদয়ের বয়স এখন ২১ চলছে। ও একেবারে কিছু বোঝে না এমনও না, আবার সব কিছু বোঝে সেরকমও না। আর বিয়ের কথা আমি মিডিয়ার মাধ্যমে জেনেছি। এত অল্প বয়সে বিয়ে হয় কিনা সেটাও আমার জানা নেই। একটি কথাই বলবো যদি হৃদয়ের সরলতার ফায়দা নিয়ে কেউ কিছু করে সেটা আসলে কারও জন্যই সুখকর বিষয় হবে না। এ ধরনের সম্পর্কের পরিণতিও ভাল হয় না। আর এমন সম্পর্কে আমার কিংবা আমার পরিবারের কোন সম্মতি থাকবে না। এদিকে গত তিন বছরে গায়কী-সংগীত পরিচালক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন হৃদয় খান। অন্যদিকে সুজানা-হৃদয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু সে সময় থেকেই। চলতি মাসের ৩ তারিখ ২১ বছরে পা রাখা হৃদয় খান সুজানার চাইতে বয়সে প্রায় পাঁচ বছরের ছোট। সুজানা ১৯৯৬ সালের দিকে ফ্যাশন হাউসের মডেল হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন। এরপর র্যাম্পে নিয়মিত হন। একটি কোমল পানিয়ের বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় আসেন তিনি। ব্যক্তিগত জীবনে ২০০৫ সালে সামির নামক যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করেন সুজানা। দুই বছর পরই সেই সংসার ভেঙে যায়। তারও প্রায় ২ বছর পর এক ব্যবসায়ীকে বিয়ে করেন সুজানা। সেই বিয়েও খুব বেশিদিন টেকেনি। এদিকে হৃদয়ের সঙ্গে হবে সুজানার এটি তৃতীয় বিয়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন