ভেজাল রেডিমিক্স রসগোল্লা বিক্রির অভিযোগে মঙ্গলবার বিশুদ্ধ খাদ্য আদালতে হাজিরা দিয়েছেন উৎপাদক প্রতিষ্ঠানের দুই প্রধান ব্যক্তি সজীব করোরেশনের প্রোডাকশন ম্যানেজার বেলাল হোসেন এবং প্রতিষ্ঠানের প্রধান ও উৎপাদক আবুল হাসেম। মঙ্গলবার দুপুরে প্রায় এক ঘণ্টা ধরে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালতের যুগ্ম জজ শেখ নাজমুল হাসান ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন।
আদালত সূত্র জানায়, আগামী শুনানিতেই এ মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে।
উল্লেখ্য, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সজীবের রেডিমিক্স রসগোল্লা উৎপাদন, বিপণন ও বাজারজাত করার অভিযোগে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করে ঢাকা সিটি কর্পরোশেননের স্বাস্থ্য বিভাগ।
ল্যাব টেস্টে ভেজাল ও বিপজ্জনক প্রমাণিত হওয়ায় এ মামলা দায়ের করা হয়।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও ভেজাল ও নিম্নমানের খাদ্য সামগ্রী বাজারজাত ও উৎপাদনের অভিযোগ রয়েছে। কিছুদিন আগে বিএসটিআই সজীব করোরেশনের কিছু পণ্যের লাইসেন্সও বাতিল করেছে।
এর আগে গত জুলাইয়ে পরীক্ষাগারে বিশেষজ্ঞ তত্ত্বাবধানে রাসায়নিক পরীক্ষায় প্রমাণ পাওয়া যায়, ‘সেজান` ব্র্যান্ডের বাজারজাতকারী সংস্থা সজীব করপোরেশন সজীব রেডিমিক্স রসগোল্লা নামে যে পণ্যটি বাজারজাত করছে, তা আসলে রসগোল্লাই নয়।
বিশেষজ্ঞরা মত দেন, এই খাদ্যপণ্যটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ পণ্যে ভয়াবহ মাত্রার ক্ষতিকর উপাদান থাকায় তা বাজার থেকে তুলে নিতেও পরামর্শ দেওয়া হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



