somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিয়েল মেডিক্যাল জোক : সাপোজিটরি কাহিনী

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু ডাঃ মদন রোগীদের সাপোজিটরি ইউজের ইন্সট্রাকশন দেয়ার ব্যাপারে খ্যাত। জন্মসূত্রে নহে, অভিজ্ঞতাসূত্রে, ত্রিস্তরবিশিষ্ট অভিজ্ঞতা।

অভিজ্ঞতা স্তর ১:
নব্য ডাঃ মদন তখনো ট্র্যাজেডির দেখা পায় নাই। তাই রোগীকে সাপোজিটরি লিখিয়া দিয়া কহিল- এই ঔষধখানি আনিয়া ইউজ করিলে কোষ্ঠকাঠিন্য সারিয়া যাইবেক।
পরদিন রোগীর পেট ফুলিয়া ঢোল হইয়া গেলে ডাঃ মদন তদন্ত করিয়া জানিল যে পার্টি গোটা চারেক গ্লিসারিন সাপোজিটরি পানিতে গুলিয়া খাওয়াইয়া দিয়াছিল।

অভিজ্ঞতা স্তর ২:
বুদ্ধিমানরা তিক্ত অভিজ্ঞতা হইতে শিক্ষা লয়। ডাঃ মদন পরবর্তীতে যেদিন সাপোজিটরি প্রেসক্রাইবের চান্স পায়, তখন তার ইন্সট্রাকশন- এই ঔষধখানা আনিয়া পায়খানার রাস্তায় দিলে মলত্যাগ হইবে।
রোগীর পার্টি অবাক হয়। বহু জাদু টোনা বান মারা বাটি চালান দেখিয়াছে, কিন্তু পায়খানার রাস্তায় ঔষধ দিলে মলত্যাগ হয়!? বড়ই আশ্চার্য!
পরদিন রোগীর পেট ফুলিয়া ঢোল হইলে পর মদন ইন্টারোগেশন করিয়া জানিল যে পার্টি ঔষধকে তাবিজ টাইপের মনে করিয়া ওয়ার্ডের টয়লেটে যাওয়ার চিপা করিডোরে নিক্ষেপ করিয়াছে।

অভিজ্ঞতা স্তর ৩:
পরবর্তীতে যবে সাপোজিটরি প্রেসক্রাইব করিবার সুবর্ণ সুযোগ আসিল, মদনার সংশোধিত ইনস্ট্রাকশন হইল- এই ঔষধখানি আনিয়া রোগীর মলদ্বারে ঢুকাইয়া দিতে হইবে, তবেই কাঠিন্য সহজ হইবে।
পরদিন রোগীর উদর ফুলিয়া ঢোল হইলে পর ডাঃ মদনা সরেজমিন তদন্ত করিয়া দেখে পার্টি কয়েকবারই সাপোজিটরি ঢুকাইয়া দিয়াছিল, তবে প্যাকেটসুদ্ধ, ঐগুলি অক্ষত অবস্থায় বাহির হইয়া আসিয়াছে।

ত্রিস্তরবিশিষ্ট অভিজ্ঞতা শেষে ডাঃ মদনার সাপোজিটরি প্রেসক্রাইবিংএর লিজেন্ডারি ইনস্ট্রাকশন দাঁড়ায়: এই ঔষধ আনিয়া প্যাকেট খুলিয়া ভিতরের বুলেটসদৃশ জিনিসখানি বাহির করতঃ রোগীর মলদ্বারে প্রবিষ্ট করিয়া দিবেন। কাঠিন্য আরাম হইবে।

এরপর আর কখনো মদন ব্যর্থকাম হয় নাই। মদনা তোমায় লাল সালাম ঐ ইনস্ট্রাকশনের জন্য।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×