somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামীর মগজ ধোলাই প্রচেষ্টা প্রতিহত করুন

০১ লা মে, ২০১০ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষণ আগে খুব যৌক্তিক একটি লেখা পড়লাম এবং মনে করলাম এটি আপনাদের পড়া প্রয়োজন।

লেখকঃ ইজাজ আহমেদ

নিজামীর কথা বলেই যে সেটি খারাপ হবে এমন ধারণা অন্তরে পোষণ করা আমাদের উচিৎ নয়। নিজামী যে কথাটি বলেছেন সেটি আংশিক সত্য। হালকা পোষাক পরায় ছেলেরা মেয়েদের দিকে ঝোকে এবং মেয়েদেরকে উত্তক্ত করে। তবে, এখানে নিজামী সাহেব এর কথায় যেটি পরিস্কার বোঝা যায় তা হল পুরুষদের জন্য কোন ধর্মীয় বিধান নেই। একটি মেয়ে খাটো পোষাক পরলে ছেলেরা তাদেরকে উত্তক্ত করবে তাতে কোন ধর্মীয় নিষেধ নেই। তার মানে ধর্ম এবং নৈতিকতা রক্ষার দায়ীত্ব শুধুমাত্র মেয়েদের। ছেলেরা যা ইচ্ছা তাই করবে এবঙ তার দায়ীত্ব বর্তাবে শুধুমাত্র মেয়েদের উপর। আবার মেয়েদের যতদূর সম্ভব শালীন পোশাক পরাটা যে খারাপ তা বলছি না। তাদের সে রকম পোশাকই পরা উচিৎ। অপরপক্ষে ছেলেদেরো নৈতিক শিক্ষা দিতে হবে যেন তারা সামান্যতেই মেয়েদেরকে উত্তক্ত না করে। তার মানে দায়ীত্ব উভয়েরই রয়েছে।

এছাড়া, এ বিষয়ের সংগে সংশ্লিষ্ট আর একটি শব্দের কথা না বললেই নয়, তাহল 'অত্যাচার'। উত্তক্ত শব্দটির চেয়ে 'অত্যাচার' বিষয়টি আরো মারাত্মক। মেয়েরা উত্তক্ত হোয়ার চেয়ে অত্যাচারিত হোয়া আরো বেশি ভয়ানক । আর সারা দেশে যে পরিমানে নারীরা নির্যাতিত হচ্চে এবঙ ১৯৭১ সালে হয়েছে, তার মূল কারণ খাটো পোশাক নয়। তার মূল কারণ হল মৌলবাদ। আর মৌলবাদের দায় এবঙ নিজামী গংদের দায় এড়ানোর জন্যই নিজামী সাহেবরা এমন একটি বিষয়ের অবতারনা করেছেন। তিনি পুরো বিষয়টিকেই অর্থাৎ ৭১ এর দায় এড়ানোর জন্যই হয়ত ভিন্ন খাতে জনমত তৈরীর চেষ্টা করছেন। তারমানে, আপনারা যদি এ বিষয়ে নিজামীর মতামতকে সমর্থন করেন, তাহলে হয়ত কোন একদিন নিজামী বলে বসবেন যে, সর্বকালেই নারী নির্যাতনের জন্য নারীরাই দায়ী। পুরুষরা নয়।

তাছাড়া, যদি স্বাধীণতার কথা বলা হয়, তাহলে নারীরাওতো বলতে পারে যে, পুরুষ ছেলেরা যেমন ইচ্ছামত পোষাক পরছে, তারা কেন তা পরতে পারবে না। সমাজের সৃঙ্খলা রক্ষার দায়ীত্ব কি শুধু তাদের ? স্বাধীণতা থাকলে সকলেরই থাকতে হবে। আর সৃঙ্খলা রক্ষা করবে তার দায়ীত্ব প্রাপ্ত লোকজন। সুইজারল্যান্ডে কি সৃঙ্খলা নেই? সেখানে মেয়েরা খাটো পোশাক পরলে তো সেখানকার মেয়েরা উত্তক্ত হচ্ছে? হচ্ছে না। তারমানে,নারীর উত্তক্ত হোয়ার কারণ হল ছেলেদের নৈতিকতার অভাব। যেমন এ অভাবটি ১৯৭১ সালে দেখা গিয়েছিল নিজামীদের মধ্যে।

তাই, শুধুমাত্র মেয়েদেরকে দায়ী না করে আসুন আমরা ছেয়েদেরকে নৈতিক শিক্ষা দেই। তাদেরকে নিজামীর মত নেতীবাচক এবঙ এক চোখা শিক্ষা না দিয়ে বরঙ নৈতিক শিক্ষা দেই। আমি অবশ্য এখানে নিজামী মার্কা নৈতিকতার কথা বলছি না। আমি বলছি, মানবীয় নৈতিকতার কথা। যেখানে মানুষ নারী-পুরুষ সকলকেই দেখবে মানুষ হিসাবে। প্রত্যেকে মনে করবে, তার নিজের যেমন অনেক কিছু করতে ইচ্ছা করে, অন্যেরো তা করতে ইচ্ছা করতে পারে এবঙ অন্যের ইচ্ছারো মূল্য দেওয়া শিখাতে হবে। তাহলেই সমাজে নিরবচ্ছিন্ন শান্তি আসবে। আর আমি যে শিক্ষার কথা বললাম সেটি মঙ্গল গ্রহের থেকে নেওয়া নয়। এটি এ পৃথিবীর বহৃ দেশে প্রচলিত। আর আমরা আজ একটি গ্লোবাল ভিলেজের অংশ। তাই আমরা অন্যদের থেকে শিক্ষা নেব না তাও হয় না। তাই আসুন আমরা সত্যিকারের সত্যিটাকেই গ্রহণ করি। নিজামীর যদি ভাল কথা হয় সেটি গ্রহণ করি, আর তার ৭১ টাইপের বয়ান হলে তাতে থুথু ছিটাই।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১০ দুপুর ১:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×