somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার চোখে স্বাধীনতা

২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাঁচায় বন্দি পাখি মুক্তির আনন্দ লাভ করতে ছটফট করে। বন্দি পাখির মতো আমরাও ছটফট করেছি অনেকদিন, অনেক বছর। কাপুরুষ পাক হানাদারবাহিনী ২৫শে মার্চ (অপারেশন সার্চলাইট) রাতে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। অনেক রক্তে এদেশের মাটিকে লাল করে, চিল-শুকুনের পেট ভরিয়ে, লাখো নারীর সম্মানের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা।
আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। মা ছিলেন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী। তাই ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের কথা শুনতে শুনতে বড় হয়েছি। জানতে পেরেছি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। ছোটবেলাতে থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সেক্টর কমান্ডারসহ মুক্তিযুদ্ধে অবদান রাখা মানুষের সম্পর্কে জানতে পেরেছি। একটু বড় হওয়ার পর জানার আগ্রহটা আরও বাড়ল। অসংখ্য বই, ম্যাগাজিন, ব্লগ, ইন্টারনেটের মাধ্যমে জ্ঞানকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করেছি। তবে চরম পরিতাপের বিষয় এই যে, নতুন প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানে না। তারা প্রতিনিয়ত একটা বিভ্রান্তির মধ্যে দিনতিপাত করছে। আর বিভ্রান্ত না হয়ে উপায় কি, মুক্তিযুদ্ধ নিয়ে তারা এক একজনের কাছে এক একরকম তথ্য পাচ্ছে। আমার ভয় হয় আজ থেকে ১০০ বছর পর যখন এ দেশে একজন জীবিত মুক্তিযোদ্ধাও থাকবেন না, তখন নতুন প্রজন্মের কি হবে? তারা সঠিক ইতিহাস জানবে কি করে? তাই নতুন প্রজন্মকে এখন থেকেই ইতিহাস সম্পর্কে পূর্ণ সচেতন হতে হবে। এ বিষয়ে সরকারকে অবশ্যই যোগ্য ভুমিকা পালন করতে হবে।
আমি এবং আমার বন্ধুরা ছোট কাউকে পেলেই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি, তাদের ভুল ধারনা দূর করার চেষ্টা করি। মুক্তিযোদ্ধারা আমাদের একটা স্বাধীন দেশ দিয়ে গেছে, এখন এটা রক্ষার দায়িত্ব আমাদের। আমরা যদি বিকৃত ইতিহাস সম্পর্কে জানি তবে স্বাধীনতা রক্ষা খুব কঠিন হয়ে যাবে। আর একটা জাতি যদি তার সবচেয়ে গৌরবগাঁথা অর্জন সম্পর্কে অজ্ঞ থাকে তবে সে জাতি কখনও মাথা উচু করে দাড়াতে পারে না।
মুক্তিযুদ্ধের চেতনা আমার কাছে বেশ পরিষ্কার। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে। বঙ্গবন্ধু বলেছিলেন যে স্বাধীনতা মানে শুধু একটা মুক্ত ভূখণ্ড পাওয়া নয়, স্বাধীনতা মানে অর্থনৈতিক মুক্তি। তাই এ দেশে যতদিন ধনী গরিবের বৈষম্য দূর না হবে ততদিন স্বাধীনতার লক্ষ্য ও চেতনা বাস্তবায়িত হবে না। সময় এসেছে এ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
আমি বিশ্বাস করি আমাদের এ প্রজন্ম এ দেশকে বদলে দিতে পারবে। ইতিমধ্যে তারা জেগে উঠতে শুরু করেছে। একটি নতুন সকালের জন্য আমাদের তো জেগে উঠতেই হবে ।
পরিশেষে বলতে চাই,
“আমরা যদি না জাগি মা,
কেমনে সকাল হবে?”
[email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×