আমাকে এই মাত্র একজন অলি আউলিয়া ফোন দিয়ে কথা বলল "যে আমাকে অনেক টাকা, ধন দৌলত হিরা মানিক দিবে যদি আমি তাকে কল ব্যাক করি। " আমি বললাম "আমার ফোনে তো ব্যাল্যান্স নাই। কিভাবে ব্যাক করব ? " উনি বলল "মিথ্যা কথা বলিস না। মিথ্যা বললে কবিরা গুনাহ হবে ।" আমি বললাম "আমি আমার গার্ল ফ্রেন্ডের সাথে কথা বলে সব টাকা শেষ করে ফেলেছি। " উনি বলল "তুই কি আল্লাহর দেওয়া এই পুরস্কার নিবি না ? " আমি বললাম "আল্লাহ তো সবার ভাগ্য তার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমার ভাগ্যে থাকলে আমি অবশ্যই পাব? " উনি বলল "তুই কি বিশ্বাস করিস না আল্লাহ ফকির কে বাদশাহ আর বাদশাহ কে ফকির করতে পারে। আর আল্লাহ যাই দেয় তার জন্য একটা উছিলা লাগে ?" আমি বললাম "আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে আর যা দিয়েছে আমি সন্তুষ্ট। " উনি বলল "তাহলে আমার প্রভু কাছে গিয়ে নালিশ করব তুমি যেই বান্দা কে এই উপহার দিতে চাইছিলা সে তোমার এই উপহার নিতে অস্বীকার করছে !" বলে ফোন কেটে দিল । টোটাল ৮ঃ৩৯ সেকেন্ড কথা বলেছে এই নাম্বার থেকে ০১৯১৩-০০২৭২৪।
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।