somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই !!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি অভিজিত রায়ের হত্যা নিয়ে ফেসবুকে সাময়িক ঝড় উঠবে , সরকারের লোকেরা মিথ্যা আশ্বাস দিবে , নেতারা পাল্টাপাল্টি অভিযোগ করবে , হলুদ মিডিয়া হয়তো কিছুদিন পানি ঘোলা করবে , বুদ্ধিজীবীরা টক শো তে সহজ সমাধান দিবে , যথারীতি আর দশটা খুনের ঘটনার মতো এইটাও চাপা পড়ে যাবে অথবা সমাজপতিদের সুবিধামত নতুন কোন “জজ মিয়া নাটক” মঞ্চায়িত হবে এবং অবশ্যই এই খুনের কোন প্রকৃত বিচার হবেনা , মানুষ কখনই জানবেনা প্রকৃত সত্যটা কি? (হুমায়ুন আজাদ , সাগর-রুনিদেরটা যেমন জানে না) তার কিছুদিন পর প্রতিদিন সূর্য উঠানামার মতোই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে , কিন্তু যে যায় সে আর ফিরেনা ,তার অভাব কখনো পূরণ হয় না । যার যায় তার ক্ষত কোনদিন শুকায়না । তার জীবন এত সহজে স্বাভাবিক হয় না ।
আমি বিশ্বাস করি ধর্ম কখনো মানুষের চেয়ে বড় হতে পারেনা । কারন ধর্ম মানুষের জন্য । মানুষ ধর্মের জন্য নয় । একজন মানুষের সাথে আমার বিশ্বাসের মিল নাও থাকতে পারে তাই বলে তাকে খুন করতে হবে এইটা কোন ধর্ম অথবা স্বাধীনতার বহিঃপ্রকাশ নয় । যার যার ধর্ম তার তার । এই আয়াতটি হচ্ছে কুরআন শরীফের ১০৯ নং সূরা কাফিরুনের ৬ নং আয়াত যার অর্থ হচ্ছেঃ
“তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে ”।
অর্থাৎ ইসলাম ধর্ম মতে সবাই নিজের কাজ অনুযায়ী ফলাফল পাবে , কেউ আল্লাহ্‌র কাছে অপরাধী হলে তার শাস্তি তিনিই দিবেন ,এইটা নিয়ে ইসলাম অনুসারীদের মাথা ঘামানোর কিছু নাই । কাজেই কোন অবিশ্বাসীকে হত্যা করলেই ধর্মের চরম উপকার সাধিত হয় অথবা পরকালের পথ সুগম হয় এমনটা ভাবার কোন কারন নাই । আমার জানা মতে ইসলাম কখনো কাওকে কিছু বিশ্বাস করতে বাধ্য করা কে সমর্থন করেনা , হত্যা করাতো দূরের কথা । তারপরও এই ঘটনা গুলো সারা পৃথিবীতেই ঘটছে । এর দুইটি অন্যতম কারন হল এক- যারা ধর্মে বিশ্বাস করেন তাদের মধ্যে ৯৯.৯৯ % মানুষই কেবলমাত্র উত্তরাধিকার সূত্রে ধর্মে বিশ্বাস করেন , ধর্ম নিয়ে তাদের নিজস্ব কোন চিন্তা নাই এবং ধর্ম গ্রন্থগুলোতে কি লেখা বা তার সঠিক ব্যাখ্যা কি তা জানার কোন চেষ্টা নাই । দুই-এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ক্ষমতাধর এবং ক্ষমতালোভি নেকড়েরা ।
প্রতিদিন অসংখ্য বার আপনার সাথে আমার মতের অমিল হতে পারে তার মানে এইনা যে আপনাকে আমি অসংখ্য বার খুন করব । সবচেয়ে বড় কথা একজন মানুষকে হত্যা করা যায় ঠিক , কিন্তু তার আদর্শকে তো আর হত্যা করা যায়না । আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতি এই ব্যাপার গুলোকে আরও উৎসাহিত করছে । যাইহোক একজন সাধারন মানুষ হিসেবে আমি এখনো বিচার প্রত্যাশা করি অভিজিত রায় , হুমায়ূন আজাদ সহ সকল বুদ্ধিজীবি হত্যা এবং সাম্প্রদায়িক হামলায় জড়িতদের , এখনো স্বপ্ন দেখি অসাম্প্রদায়িক বাংলাদেশের যেখানে অন্তত স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×