এই মাঝ রাতের নিঃস্তব্ধ প্রহর,
দূরের ঘড়িটা কেবল ঘন্টা ধ্বনি তুলে -
সে প্রায় অশ্রুত ধ্বনি এখন ক্রমে বেড়ে চলে, সেই সাথে
নিদ্রা আর সঙ্গীহীন এই কাব্যময় রাত প্রায় শেষ করে আনে।
একান্তে, এই আপাত নির্জনতায়-
অঢেল প্রশ্ন, স্মৃতি আর অনুভূতির আবেগ
পাশে এসে জায়গা করে নেয় তবু-
ক্লান্তি আসে না তো!
কাব্যময় রাত্রি শান্তি-স্পর্শ বুলায়।
ঘুমন্ত এ শহরে নির্ঘুম একলা কুঠুরী আমার,
কাব্য-রাত্রি পেরিয়ে তাতে -
গল্প-লেখা দিন আসে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



